হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব পাননি খাজা!

স্পোর্টস ডেস্ক

অভিজ্ঞতা ছিল, নেতৃত্ব দেওয়ার রেকর্ডও ছিল। জাতীয় দল, কুইন্সল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ‘এ’ দলে অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল উসমান খাজার। তবু ২০১৮ সালে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পাননি তিনি। সাবেক এই ওপেনারের দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে নেতৃত্বের দৌড় থেকে সরিয়ে রাখা হয়েছিল।

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়িত্ব হারান। এরপর অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় টিম পেইনকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন খাজা। তার মতে, ওই সময় নেতৃত্বের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী ছিলেন তিনি।

কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে খাজা বলেন, ‘আমি অস্ট্রেলিয়া দলে নিয়মিত খেলোয়াড় ছিলাম এবং ব্যাট হাতে নেতৃস্থানীয় ছিলাম। কয়েক বছর ধরে কুইন্সল্যান্ডেরও অধিনায়কত্ব করেছিলাম। আর আগের তিন বছরে অগণিতবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়ক ছিলাম। কিন্তু আমাকে উপেক্ষা করল। আমি জানতাম কারণটা। একটি কারণ ছিল ওই সময় বেতন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বোর্ডের সঙ্গে বিরোধে আমিই ছিলাম সামনের দিকে। আর বোর্ড অধিনায়ক নিয়োগ দিত। সেই কারণে তারা সম্ভবত আমাকে দায়িত্ব দিতে চাচ্ছিল না।’

তাইবুরের ডাবল সেঞ্চুরি, নাসুম-রনির ফাইফার

সিলেটে হতাশার দিন বাংলাদেশের

উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ

স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের কামব্যাক