হোম > খেলা > ক্রিকেট

জাপানে পা রাখল বাংলাদেশের ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে পা রেখেছে বাংলাদেশ দল। ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে আসরের আয়োজক দেশটিতে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ১১টায় করোইজি স্পোর্টস পার্কে হতে যাওয়া এই ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের মুখোমুখি হতে হবে প্রাথমিক পর্বের 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের। এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে মালয়েশিয়া, হংকং ও ওমান। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর তুলনায় এই দলগুলো শক্তিমত্তায় বেশ পিছিয়ে রয়েছে। ফলে মালয়েশিয়া, ওমান কিংবা হংকং—যেই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসুক না কেন, কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষকেই পাচ্ছে বাংলাদেশ।

তবে কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে শেষ চারে জায়গা করে নিতে পারলে বেশ কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে বাংলাদেশকে। টুর্নামেন্টের ছক অনুযায়ী, প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান লড়বে 'বি' গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে। শক্তিমত্তা ও অভিজ্ঞতার বিচারে পাকিস্তান জয় পেয়ে সেমিফাইনালে উঠলে, আগামী ১ অক্টোবর হতে যাওয়া প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই নিশ্চিত হবে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে টাইগারদের আসল পরীক্ষাটা দিতে হবে সেমিফাইনালেই।

কেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে খালেদের ৩ উইকেট

এনসিএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

লাল বলের এনসিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, স্কোয়াড ঘোষণা ৪ দলের

দুর্দান্ত শুরুর পরও হারে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়লেন লিটনরা

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশ!

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভালো সুযোগ আছে: মুশতাক

সাকিবের বিকল্প খুঁজছি: মুশতাক