অফফর্মে থাকায় সিলেট টেস্টে বাদ পড়ার শঙ্কা ছিল তাইজুল ইসলামের। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ স্পিনারকে নিয়েই সিলেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷
৩ স্পিনার এবং ২ পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাইজুলের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। পেস আক্রমণে হাসান মাহমুদের সঙ্গে আছেন তাসকিন আহমেস। আগের টেস্ট থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।
মুমিনুল হকের বদলে এই টেস্টে দলে এসেছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।