হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের জয়ের টার্গেট ৩৬৯ রান

স্পোর্টস রিপোর্টার

সিলেট টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে উইন্ডিজ। গত দিনের ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নেমে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে আরও ৫৩ রান যোগ করে সফরকারীরা। এরপর ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৫ রানের। অর্থাৎ ম্যাচ জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে টাইগারদের।

দিনের দ্বিতীয় ওভারেই নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন কাভেম হজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে আর দুই রান যোগ করতে পেরেছেন তিনি।

এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন জাস্টিন গ্রিভস। দ্রুত রানের জন্য একটু আগেভাগেই নামানো হয়েছিল শামার জোসেফকে। খুব একটা কাজে লাগেনি তা। নাঈম হাসানের বল তুলে মারতে গিয়ে লং অফে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। জবাবে বাংলাদেশ করে ৩৮৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০ রানের লিড পেয়েছিল।

সিরিজে সমতা আনতে হলে সিলেট টেস্টে বাংলাদেশকে জিততেই হবে।

মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে।

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব পাননি খাজা!

তাইবুরের ডাবল সেঞ্চুরি, নাসুম-রনির ফাইফার

সিলেটে হতাশার দিন বাংলাদেশের

উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ

স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত