হোম > খেলা > ক্রিকেট

তাইবুরের ডাবল সেঞ্চুরি, নাসুম-রনির ফাইফার

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ক্রিকেটাররা। ঢাকা বিভাগের হয়ে তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরিতে ৫১৩ রানের বড় সংগ্রহ এসেছে। চট্টগ্রামের ইরফান সাবরি তাকরিরও পেয়েছেন সেঞ্চুরি। অন্যদিকে সিলেটের বিপক্ষে প্রিতম কুমারের সেঞ্চুরি সত্ত্বেও বড় ব্যবধানে পিছিয়ে রাজশাহী। নাসুম আহমেদ ও আবু হায়দার রনির পাঁচ উইকেটের দিনে চাপে পড়েছে রাজশাহী ও বরিশাল।

তাইবুরের ডাবল সেঞ্চুরিতে ঢাকার বড় সংগ্রহ

আগের দিন সেঞ্চুরি করা তাইবুর দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। ২৯৪ বলে ২১১ রানের ইনিংস খেলেছেন তিনি। আমিনুল ইসলাম বিপ্লব করেন ৬৪ রান, সুমন খানের ব্যাট থেকে আসে ৪৪। তাইবুর নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার পর ৫১৩ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। খুলনার শেখ পারভেজ জীবন নিয়েছেন চার উইকেট।

জবাবে ২ উইকেটে ১৩২ রান তুলে দিন শেষ করেছে খুলনা। তামিম অপরাজিত ৪৯ এবং মোহাম্মদ মিঠুন ২৪ রানে ব্যাট করছেন। কালাম সিদ্দিকি অলিন করেছেন ৪৭ রান।

ইরফানের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম

রংপুরকে আগের দিন ১৬৬ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩০৪ রান। সাদিকুর রহমান ৯০ রানে থামলেও ইরফান সাবরি তাকরির ২১২ বলে ১০৪ রান করেছেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। রংপুরের মেহেদী হাসান নিয়েছেন তিন উইকেট। চট্টগ্রাম এগিয়ে ১৩৮ রানে।

প্রিতমের সেঞ্চুরির পরও রাজশাহীকে বাঁচাতে পারেনি নাসুম

সিলেটের ৩৩৬ রানের জবাবে রাজশাহী থেমেছে ১৯২ রানে। দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও অধিনায়ক প্রিতম কুমার খেলেছেন ১১৪ বলে ১০৫ রানের ইনিংস। তবে নাসুম আহমেদের বাঁহাতি স্পিনে ধসে পড়ে রাজশিয়ার ব্যাটিং। ৪৩ রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬৩ রান তুলে সিলেট এগিয়ে ২০৮ রানে।

মোসাব্বেকের অভিষেকেই ৬৯, রনির পাঁচ উইকেট

মোহাম্মদ ফাহিমের ৫৯ ও অভিষিক্ত মোসাব্বেক হোসেন সানির অপরাজিত ৬৯ রানে ময়মনসিংহ প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। বরিশালের তানভির ইসলাম ও রুয়েল মিয়া নিয়েছেন তিনটি করে উইকেট। জবাবে আবু হায়দার রনির পাঁচ উইকেটের তোপে ৮ উইকেটে ১৩৬ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। ফজলে মাহমুদ রাব্বি করেছেন ৮০ রান। এখনো ২৫০ রানে পিছিয়ে তারা।

সিলেটে হতাশার দিন বাংলাদেশের

উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ

স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের কামব্যাক

হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে