হোম > খেলা > ক্রিকেট

প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান বাংলাদেশের

ঢাকা টেস্ট

স্পোর্টস রিপোর্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৯ রানে জেইডন সিলসের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। সিলসের অফ স্টাম্পের কাছে লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে।

দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক এবং সাদমান ইসলাম। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক।

২৮ রান করে ফেরেন তিনি। জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে ক্যাচ দেন।

তবে ২৮ রানের এই ইনিংসে একটি মাইলফলক গড়েছেন মুমিনুল। এদিন ১১ রান করে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

মুমিনুলের বিদায়ের পর সাদমানের সঙ্গে অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়ে মধ্যা নিয়ে মধ্যাহ্নবিরতিতে যান শান্ত।

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

ইনজুরিতে মুশফিক, সিলেট টেস্টে খেলবেন তো?

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সঙ্গে থাকছে ফুটবলের যত ম্যাচ

ইনজুরিতে মুশফিক একাদশে নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ

অনুশীলনে মুশফিকের চোট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত