হোম > খেলা > ক্রিকেট

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন আকবর আলি

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো বিদেশি ফ্র‍্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আকবরকে দলে নেওয়ার বিষয়টি অভিনব উপায়ে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি পোস্ট করে আকবরের সঙ্গে চুক্তির খবর দেয় তারা।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৮০ রান করেছেন আকবর। উইকেটরক্ষক হিসেবেও বেশ কার্যকরী তিনি।

এবারের নেপাল প্রিমিয়ার লিগে আকবরের পাশাপাশি মাঠ মাতাবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।

৮ দল নিয়ে আগামী ১৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে এনপিএলের তৃতীয় আসর, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি

নাঈম নাকি রবিন, রহস্য রেখে দিলেন অধিনায়ক

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভারত

জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ছিটকে গেলেন অধিনায়ক নাহিদা, নেতৃত্বে মোস্তারি

বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই : শুকরি কনরাড

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর