হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ক্রিকেটবিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদেরই মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। এমন দাপুটে পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রশংসায় সরব হয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন বাংলাদেশের জয় দেখে নিজের বিস্ময় প্রকাশ করেছেন সংক্ষিপ্ত বার্তায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, বাহ!’

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড বাংলাদেশের অর্জনকে মহাকাব্যিক হিসেবে দেখেছেন। তার ভাষায়, ‘কী অসাধারণ অর্জন! সত্যিই দুর্দান্ত! অস্ট্রেলিয়ার মতো শীর্ষ একটি দলকে তাদের নিজেদের মাটিতে এবং তাদের নিজেদের খেলাতেই হারানো সত্যিই অবিশ্বাস্য। বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরও বাংলাদেশের জয়ের গুরুত্ব তুলে ধরে প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের কী দুর্দান্ত জয়! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানো এক ঐতিহাসিক অর্জন এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি এক বিশাল মুহূর্ত।’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ড্যামিয়েন ফ্লেমিংয়ের চোখেও ডারউইনের জয় বাংলাদেশের ক্রিকেটে বিশেষ একটি অধ্যায়। তিনি লিখেছেন, ‘ডারউইন এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে গেল। দারুণ করেছো বাংলাদেশ!’

তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়াগুলোর একটি এসেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছ থেকে। টেস্ট ক্রিকেটে আইসিসির প্রস্তাবিত ‘দুই স্তরের টেস্ট ব্যবস্থা’ নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের এই জয়কে উদাহরণ হিসেবে সামনে এনেছেন তিনি। ম্যাথুস লিখেছেন, ‘আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনা করার এটিই আরেকটি মোক্ষম কারণ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশের কী অসাধারণ এক জয়! অভিনন্দন, এই জয় পুরোপুরি তাদের প্রাপ্য।’

ইয়ান বিশপ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক ও যুগান্তকারী অর্জন। নিঃসন্দেহে এখন তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময়, যেটা অতীতে অনেক ক্ষেত্রেই তারা পাননি। এই সাফল্যের পেছনে অনেকের অবদান রয়েছেÑ মেহেদী, তানজিদসহ আরো অনেকের। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। পুরোপুরি ফিট থাকলে তিনি বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত লাইন-লেন্থের বোলার। তার বোলিং অ্যাকশনও দারুণ কার্যকর, সাবলীল ও সোজাসাপ্টা। কোচ ফিল সিমন্স এবং তার দলের জন্য সত্যিই খুব ভালো লাগছে।’

সাবেক ভারতীয় ক্রিকেটার মুগ্ধ হয়ে লিখেছেন, ‘বাংলাদেশের কাছ থেকে দারুণ পারফরম্যান্স। এই জয় আবার প্রমাণ করল টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ও উপযুক্ত ভেন্যুর গুরুত্ব কতটা। ডারউইনের কন্ডিশন অস্ট্রেলিয়ানদেরও চমকে দিয়েছে।’

শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যকর: দুলু

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১ দিন পর নারীর লাশ উদ্ধার

কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

ইসরাইলি আগ্রাসনে লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩৪৬

ভারতীয় মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ

নয় জনের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

যৌন হয়রানির দায়ে রাবি অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত

সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি সাদা বাজপাখির ছানা

ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট কনটেস্টে চ্যাম্পিয়ন বাকৃবি

অর্থের অভাবে সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না: আইসিটিমন্ত্রী