হোম > খেলা > ক্রিকেট

‘বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতেই’, বিস্ফোরক মন্তব্য প্রোটিয়া স্পিনারের

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তার দাবি, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর সেই কারণেই বিশ্ব ক্রিকেটের ক্ষমতার ভারসাম্য এখনো বদলায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হারমার বলেন, “তাদের বাণিজ্যিক শক্তির কারণে যাবতীয় ক্ষমতাও তাদের হাতে রয়েছে। বিসিসিআই নিয়ন্ত্রণ করে আইসিসিকে। কিন্তু আমরা কী-ই বা করতে পারি? ক্রিকেটার হিসেবে যা নিয়ন্ত্রণে আছে সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারি। বেশি বেশি ট্রফি জিতলে হয়তো এটার বদল হতে পারে।”

দক্ষিণ আফ্রিকা সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি ভারতের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আলোচনায় আসে। সেই সফলতার পরও ক্রিকেট প্রশাসনে পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করেছেন হারমার।

তার মতে, দক্ষিণ আফ্রিকার বর্তমান সাফল্যের মূল কারণ দলগত পারফরম্যান্স। ব্যক্তিনির্ভর ক্রিকেটের বদলে পুরো দল একসঙ্গে দায়িত্ব পালন করছে বলেই তারা এগিয়ে যাচ্ছে।

হারমার বলেন, “আমাদের দলে হয়তো কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে। তবে তাদের চেয়ে দল বড়। যদি কেউ খারাপ খেলে তাহলে কোচ শুকরি কনরাড সরাসরি তাকে জবাবদিহি করতে পারে। এটা আমার খুব ভালো লাগে।”

শুধু আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি নয়, ইংল্যান্ডের স্পিন বোলিং কাঠামো নিয়েও কথা বলেছেন এই প্রোটিয়া স্পিনার। তার মতে, ইংল্যান্ডে স্পিনারদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না।

এই বিষয়ে হারমারের মন্তব্য, “ইংল্যান্ডে স্পিনারদের সমান চোখে দেখা হয় না। এমন নয় যে প্রতিভার অভাব রয়েছে। ১৮টা কাউন্টি দলের মধ্যে কয়টিতে স্পিন বোলিং কোচ আছে? বড়জোর দুই-তিনটি। এটা অনেক বাড়াতে হবে।”*

হারমারের এই মন্তব্য ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় বোর্ডের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ইশানের ঝোড়ো সেঞ্চুরি, ইমরানের ম্যাজিকাল ফাইফার

কাউন্সিলর তালিকা জমার শেষ তারিখ ১৬ মে

‘নাহিদ আমাদের বিপক্ষে জ্বলে উঠবে না’, শাহীন আফ্রিদির ভবিষ্যদ্বাণী

হামজার জন্য ফুরালো না অপেক্ষা

ইতিহাস পেছনে ফেলে সিমন্সের ভাবনায় বর্তমান

পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান, ফর্মে বাংলাদেশ

ড্রেসিং রুমে অমিতের অন্যরকম ভালো লাগা

এক ধাপ এগিয়ে আটে উঠল বাংলাদেশ

গ্যালারিতে শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি

বিল ৬৫০ হলেও কর্মী পান ৩০০ টাকা, বিসিবির দালালের পকেটে যায় ৩৫০!