হোম > খেলা > ক্রিকেট

প্রথম দুই ম্যাচে জিতেও সিরিজ হাতছাড়া যুবাদের

স্পোর্টস রিপোর্টার

ওমানে আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ সিরিজে প্রথম দুই ম্যাচে ২-০ ব্যবধানে লিড নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের দুই ম্যাচের দুটোতেই হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগার যুবারা।

ওমানের আল আমেরাতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২১৯ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগান যুবারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুতই আবদুল্লাহ আল মুহি ও কাউসার আহমেদের উইকেট হারায় বাংলাদেশ। আল আমিন হোসেন ও ফরিদ হাসান ফয়সাল মিলে ৪৯ রানের জুটিতে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। ২৯ রান করা আল আমিনকে ফিরিয়ে জুটি ভাঙেন লুতফুল্লাহ মোহাম্মদী।

অধিনায়ক ফরিদকে সঙ্গ দিয়েছেন আল মুমিন। ৪১ বলে ২৩ রান করে ফিরতে হয়েছে তাকে। শেষের দিকে অনিক ২২ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন। এক প্রান্ত আগলে রেখে ১৪৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন ফরিদ। অধিনায়কের ওই ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ৯ উইকেটে ২১৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।

রান তাড়ার শুরুটা ভালো হয়নি আফগানিস্তানেরও। ইনিংসের সপ্তম ওভারে আল আমিন হোসেনের বলে আউট হয়েছেন আবিদুল্লাহ নাদারজান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে ফরিদুল্লাহ ইহসাসকে ফেরান ফারহান সাদিক।

৩৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তুলে পরিস্থিতি সামাল দেন সুবহান আলী ও নোমান সালারজাই। জুটি ভাঙেন রবিউল হাসান অনিক। ৩৪ বলে ২৪ রান করা নোমানকে ফেরান তিনি। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন সুবহান। ৮১ বলে ৬০ রান করে ফেরে৷ তিনি।

১৪ বলে ১৮ রান করা ফয়সালকে নিজের শিকার বানান আল আমিন। অধিনায়ক সোহাইল খানও তাহেরের সঙ্গে জুটি গড়েন। আফগানিস্তান যখন জয়ের খুব কাছে তখন ১৮ রানে ফিরেছেন সোহাইল। তবে ৭৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে আফগানদের জয় নিশ্চিত করেন তাহের।

বাংলাদেশের হয়ে আল আমিন দুই উইকেট নিয়েছেন।

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

ক্রাইস্টচার্চে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

কালামের সেঞ্চুরির পর হোসাইনের ৪ উইকেট

মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে

কালামের সেঞ্চুরিতে রান পাহাড়ে বিসিবি একাদশ

ছোট পর্দায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের ম্যাচ

‘সমস্যা মানসিকতায়, অভাব সাহসের’

চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

জয়ে শুরু ভারতের নিউজিল্যান্ড সফর