হোম > খেলা > ক্রিকেট

'নতুন এসেছে তো, একটু এক্সাইটেড', উইন্ডিজ ব্যাটারকে নিয়ে তাসকিন

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

ঢাকা টেস্টে ৩ স্পিনার নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পায়নি বাংলাদেশ। সিলেটের উইকেট বিবেচনায় ১ জন স্পিনার কমিয়ে ৩ পেসার খেলানো হবে, এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে বাংলাদেশ আগের কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে। প্রথম দিন শেষে অবশ্য এই সিদ্ধান্ত নিয়ে খানিকটা আক্ষেপই ঝরল তাসকিনের কণ্ঠে, 'এক পর্যায়ে মনে হয়েছে, আরেকজন পেসার থাকলে ভালো হতো। সকালের এক ঘণ্টার ময়েশ্চার আমরা ভালোভাবে ব্যবহার করতে পারছিলাম, তখন মনে হচ্ছিল, আরেকজন পেসার থাকলে হয়তো আরেকটু লম্বা সময় বোলিং করা যেত। আমাদের তখন যেভাবে মুভ করছিল, আরও দুই একটা উইকেট যাওয়ার সম্ভাবনা ছিল।'

ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় তাসকিন বলেন, 'আমাদের তিন ফাস্ট বোলারকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। হয়তো উইকেট দেখে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিয়েছে। কারণ ম্যাচের আগের দিন পর্যন্ত অনেকটা ঘাস ছিল, পরে যখন দেখছি একটু ড্রাই টাইপের, তারপর হয়তো স্পিনারের (৩ স্পিনার খেলানোর) সিদ্ধান্ত নিয়েছে।'

সিলেট টেস্টের প্রথম দিন শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। তবে আগামীকাল সেই আক্ষেপ ভুলে শুরুতে 'অসাধারণ' কিছু করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'অতীত ইতিহাস বলে সিলেটের উইকেট প্রথম ২-৩ দিন বেশ ভালো থাকে ব্যাটিংয়ের জন্য। কিন্তু সকালের এক ঘণ্টায় যদি আমরা অসাধারণ কিছু করতে পারি, তাহলে দ্রুত অলআউট করা সম্ভব। উইকেট বেশ ফ্ল্যাট ছিল। সকালের এক ঘণ্টার ময়েশ্চারে যদি বাড়তি কিছু নিতে পারি...।'

প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম সফরকারীদের সাড়ে চারশ' রানের লক্ষ্যের কথা জানিয়েছেন। তবে উইকহ্যামদের এমন লক্ষ্যকে অবশ্য উচ্চাশাই মনে করছেন তাসকিন। প্রথম দিন শেষে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে মাত্র ৫০ রানের মধ্যেও উইন্ডিজকে অলআউট করা সম্ভব বলে বিশ্বাস তার, 'ও খুব এক্সাইটেড, ওর আজকে অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে রান পেয়েছে, এইজন্য এক্সাইটেড, অনেককিছুই বলতে পারে। কাল খেলা এমনও হতে পারে, ওরা ৪৫০ করতে পারে, আবার এক ঘণ্টায় ৫০ রানে অলআউট হতে পারে। এটাই মজা টেস্ট ক্রিকেটের। ওর কথায় বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, নতুন এসেছে তো...।'

ব্যাটিং বিপর্যয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রথম ইনিংসে কত রান করতে চায় উইন্ডিজ, জানালেন উইকহ্যাম

প্রথম দিন শেষে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশি বোলারদের হতাশ করে বড় সংগ্রহের পথে উইন্ডিজ

তাসকিন-হাসানের দাপটের পর উইকহ্যাম-জাংগুর পাল্টা আক্রমণ

সিলেটে পেসারদের দাপট, বিপদে ওয়েস্ট ইন্ডিজ

তাইজুলকে নিয়েই ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফেভারিটদের তালিকায় নেই বাংলাদেশÑভন

কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয়

‘প্রয়োজনে কোলাকুলি করবো’, হ্যান্ডশেকের প্রতিশ্রুতি ভারত-পাকিস্তানের