হোম > খেলা > ক্রিকেট

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘বিগ ব্যাশ লিগ’-এর আগামী আসরেও দেখা যাবে রিশাদ হোসেনের স্পিনজাদু। বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনারকে দলে রেখে দিয়েছে টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেনস। আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে দলটি। আগামী মৌসুমে হোবার্ট একাদশে বিশ্বের অন্যতম সেরা স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে মাঠের লড়াইয়ে স্পিন-বিষ ছড়াতে দেখা যাবে বাংলাদেশের এই উদীয়মান তারকাকে।

অভিষেক মৌসুমেই হোবার্ট হ্যারিকেনসের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছিলেন ২২ বছর বয়সি এই স্পিনার। গত আসরে ১২ ম্যাচে মাঠে নেমে ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে শিকার করেছিলেন সব মিলিয়ে ১৫ উইকেট, যা ছিল দলের মধ্যে সর্বোচ্চ। ২৬ রানে তিন উইকেট ছিল আসরে তার সেরা বোলিং ফিগার। এই চোখ ধাঁধানো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্ট হ্যারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও ছিনিয়ে নেন রিশাদ।

রিশাদকে দলে রাখার পেছনে হোবার্টে ফেরার ব্যাপারে তার নিজস্ব আগ্রহ ও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতাকে বড় কারণ হিসেবে দেখছেন ফ্র্যাঞ্চাইজিটির হাইপারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস। তিনি জানান, স্কোয়াডে অস্ট্রেলিয়ার প্রধান লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে যুক্ত করার পরও রিশাদের মতো মানসম্পন্ন বোলারকে ধরে রাখার সুযোগ তারা হাতছাড়া করতে চাননি।

বিমসের মতে, জাম্পা ও রিশাদ দুজনের বোলিং বৈচিত্র্য ভিন্ন হওয়ায় মাঝের ওভারগুলোতে দলকে কৌশলগত দিক থেকে বাড়তি সুবিধা দেবে। একইসঙ্গে দুই বিশ্বমানের লেগ স্পিনারের উপস্থিতি হোবার্টের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে।

বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদ প্রথমবার দল পেলেও বিপিএল সূচির কারণে সেবার খেলতে পারেননি। তবে ১৫তম আসরে সুযোগ পেয়েই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিজেকে প্রমাণ করেন এবং এবার ১৬তম আসরেও ধরে রাখলেন সেই ধারাবাহিকতা।

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

রিশাদের ওপর আস্থা রেখে নতুন মৌসুমেও দলে টানল হোবার্ট

ভারতকে হারিয়ে সমতায় ক্যারিবীয়রা

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান, এগোলেন ইবাদত-লিটন

ফাইনালের আগে বড় হার বাংলাদেশের

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ হলো টাইগ্রেসদের

‘১০ উইকেট নেওয়া উচিত ছিল’, ড্রয়ের দায় নিজেদের দিলেন শান্ত