হোম > খেলা > ক্রিকেট

কিউইদের কাছে হারল ভারত

স্পোর্টস ডেস্ক

বিশাখাপত্তনমে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন শিবাম দুবে। ইশ সোধির এক ওভারে ২৮ রান তোলা দুবে ফিফটি হাঁকিয়েছেন ১৫ বলে। কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাচে হেরে গেছে তার দল। নিউজিল্যান্ডের ২১৫ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে গেছে ১৬৫ রানে। ৫০ রানের বড় ব্যবধানে হারলেও ভারত সিরিজে এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।

ভারতের হয়ে ২৩ বলে ৭ ছক্কা ৩ বাউন্ডারিতে ৬৫ রানের ইনিংস খেলেন দুবে। আর রিংকু সিং ৩৯ ও সঞ্জু স্যামসন ২৪ রান যোগ করেন দলীয় স্কোরে।

তার আগে নিউজিল্যান্ডকে শুরুতেই ১০০ রান এনে দেন দুই ওপেনার কনওয়ে (৪৪) ও টিম সেইফার্ট (৬২)। পরে ড্যারিল মিচেল ১৮ বলে অপরাজিত থেকে যান ৩৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২১৫/৭, ২০ ওভার (সেইফার্ট ৬২, কনওয়ে ৪৪, মিচেল ৩৯*; অর্শদীপ ২/৩৩ ও কুলদীপ ২/৩৯)।
ভারত: ১৬৫/১০, ১৮.৩ ওভার (দুবে ৬৫, রিংকু ৩৯, সঞ্জু ২৪; স্যান্টনার ৩/২৬ ও ডাফি ২/৩৩)।
ফল: নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী।
ম্যাচসেরা: টিম সেইফার্ট।

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেয়ার পার্টসের নামে কনটেইনারে মিলল ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার