হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নতুন রেকর্ড গড়ল ফার্নান্দেজের গোল

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিসরের বিপক্ষে ৩-২ গোলের মহারোমাঞ্চকর জয় পায় আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থাকার পর রোমারো ও লিওনেল মেসির গোলে ২-২ সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময় আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। তার করা গোলটি আর্জেন্টিনাকে শুধু এক মহাকাব্যিক জয়ই এনে দেয়নি, গুগল সার্চের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির নলেজ অ্যান্ড ইনফরমেশন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক ফক্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘গতকালকের (গত বুধবার রাতে) ম্যাচে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করার ঠিক পরই গুগল সার্চ তার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’ তিনি আরো জানান, ‘বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে এ উত্তেজনা দেখাটা অবিশ্বাস্য...। আমি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
লাউতারো মার্তিনেজের ক্রস থেকে হেডে গোলটি করেছিলেন ফার্নান্দেজ। বিশ্বকাপের ইতিহাসে তিন হাজারতম গোল হিসেবেও নিজের নাম তুললেন ফার্নান্দেজ।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ