হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

প্রথম জয়ের খোঁজে কানাডা-কাতার

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচ ডেতে মুখোমুখি হবে সহ-স্বাগতিক কানাডা ও কাতার। ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে আগামীকাল শুক্রবার ভোর ৪টায়।

প্রথম ম্যাচে ড্র করার পর দুদলই এখন টুর্নামেন্টে তাদের প্রথম ঐতিহাসিক জয়ের খোঁজে মাঠে নামবে। পরিসংখ্যান অবশ্য কানাডাকেই এগিয়ে রাখছে। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে একটি প্রীতি ম্যাচে এই দুদল একবারই মুখোমুখি হয়েছিল, যেখানে কানাডা ২-০ ব্যবধানে জয় পায়।

গ্রুপের প্রথম ম্যাচে দুদলই পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করে। টরন্টোতে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১ পয়েন্ট পায় কানাডা আর সুইজারল্যান্ডের বিপক্ষে ইনজুরি টাইমের (৯৪ মিনিট) নাটকীয় গোলে সমতা ফেরায় কাতার। ফলে বর্তমানে গ্রুপ ‘বি’-এর চার দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান।

ঘরের মাঠের চেনা দর্শক আর সেরা একাদশে আলফোনসো ডেভিসের সম্ভাব্য প্রত্যাবর্তনকে পুঁজি করে কানাডা চাইবে জয়ের ধারায় ফিরতে। অন্যদিকে কাতার প্রস্তুত আরেকটি চমক দেখাতে।

শরীয়তপুরে গভীর রাতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠছে ব্রিকস

অর্থ বাঁচাতে ব্রিটিশ সেনাবাহিনীকে ‘অপ্রয়োজনীয়’ প্রশিক্ষণ বন্ধের নির্দেশ

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অবিশ্বাস্যভাবে মাটির ধ্বংসস্তূপের নিচেও বেঁচে ছিলেন দুই শ্রমিক!

বাইকসহ ভেসে যাচ্ছিলেন যুবক, ওড়না ছুড়ে প্রাণ বাঁচালেন নববধূ

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬, আটক ১

হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৪ বছরের কিশোরীর বিদ্যুৎহীন ওয়াশিং মেশিন উদ্ভাবন