হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

স্পোর্টস রিপোর্টার

কোনো হ্যাটট্রিক নেই, কিন্তু কাজের কাজটি ঠিকই করে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে একের পর এক জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এক নতুন রোমাঞ্চের জন্ম দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। নকআউট পর্বের প্রথম ম্যাচেই লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলে এখন গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি।
গ্রুপ পর্ব শেষে সবার চোখ ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দিকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল আর জর্ডানের বিপক্ষে ১ গোল—সব মিলিয়ে ৬ গোল নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন মেসি। কিন্তু রাউন্ড অব থার্টি টুর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে দৃশ্যপট বদলে দিয়েছেন এমবাপ্পে।
গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের পর সুইডেনের বিপক্ষেও জোড়া গোল করায় ৪ ম্যাচ শেষে এমবাপ্পের গোলসংখ্যা এখন মেসির সমান (৬টি)। তবে গোল সংখ্যা এক হলেও ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে থাকায় মেসিকে টপকে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপের এবারের আসরে এমবাপ্পের নামের পাশে ২টি অ্যাসিস্ট থাকলেও মেসির এখনো কোনো অ্যাসিস্ট নেই।
এমবাপ্পের সামনে এখন ফুটবল ইতিহাসের অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ। টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই শীর্ষস্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় হয়ে যাবেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই তারকা।
গোল্ডেন বুটের এই লড়াই শুধু মেসি আর এমবাপ্পের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাদের ঠিক পেছনেই ওত পেতে আছেন বর্তমান ফুটবল বিশ্বের আরো কয়েকজন তারকা- আর্লিং হ্যালান্ড (নরওয়ে) ৩ ম্যাচে ৫ গোল করে তালিকার তৃতীয় স্থানে আছেন এই স্ট্রাইকার, যার পরবর্তী ম্যাচ ব্রাজিলের বিপক্ষে।
এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলে (ফ্রান্স) ৪টি গোলের পাশাপাশি করেছেন ২টি অ্যাসিস্ট। ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল) সেলেসাওদের এই প্রাণভোমরার সংগ্রহ ৪টি গোল এবং ১টি অ্যাসিস্ট।

একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে এমবাপ্পের মোট গোলসংখ্যা হয়েছে ১৮, যেখানে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির গোল ১৯টি।


গোল্ডেন বুটের দৌড়ে থাকা শীর্ষ পাঁচ খেলোয়াড়ের দল এখনো টুর্নামেন্টে টিকে আছে। ফ্রান্স ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করায় এমবাপ্পে আরো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে মেসির সামনেও সুযোগ আছে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার। সব মিলিয়ে টুর্নামেন্ট যত গড়াচ্ছে, গোল্ডেন বুট জয়ের এই মহাকাব্যিক লড়াই ততই জমে রোমাঞ্চকর হয়ে উঠছে।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার