হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ফাইনালের রেফারিং নিয়ে কোনো অজুহাত নেই স্কালোনির

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ ফাইনালের হার মেনে নিয়ে প্রতিপক্ষ স্পেনের প্রশংসা করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। নিউ জার্সিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আলবিসেলেস্তেরা। সেই কষ্ট নিয়েই নিজের জন্মশহর সান্তা ফে প্রদেশের পুজাতোয় ফিরেছেন স্কালোনি।

নিজের শহরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টাইন কোচ। সেখানে হারের জন্য রেফারিকে কিংবা অন্য কোনো অজুহাত দাঁড় না করিয়ে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, 'রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। এটাই বাস্তবতা।' স্কালোনি মনে করেন, ফাইনালে আর্জেন্টিনার ফুটবলাররা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করেছিলেন, তবে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়াও আরও শক্তিশালী দল হয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ফাইনালে হারলেও নিজের দল ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে দারুণ গর্বিত স্কালোনি। বিজয়ের উদযাপনের মতোই হারকে সম্মানের সঙ্গে মেনে নেওয়ার ওপর জোর দেন তিনি। ম্যাচের পর ড্রেসিংরুমের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে স্কালোনি জানান, হারের পরপরই ড্রেসিংরুমে এক ভারী নীরবতা নেমে আসে। সেই সময় তিনি নিজে বেশি কথা বলেননি; বরং অধিনায়ক লিওনেল মেসিই সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন এবং পুরো দলকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন।

এদিকে বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্কালোনি জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা দলের ডাগআউটে থাকা নিশ্চিত। তবে ডিসেম্বরের পর তিনি কোচের দায়িত্বে থাকবেন কি না—সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ