হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নকআউটের পথ সহজের লড়াইয়ে সুইজারল্যান্ড-বসনিয়া

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ এখন দাঁড়িয়েছেÑ এই ম্যাচে যারা জিতবে তারাই নক আউটের পথে একধাপ এগিয়ে যাবে।

বিশ্বকাপের অন্যতম শক্তিশালী ইউরোপীয় দল হিসেবে গ্রুপের শীর্ষে থাকার প্রত্যাশা ছিল সুইজারল্যান্ডের। তবে কাতারের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। ব্রিল এমবোলোর পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পরও একাধিক সুযোগ নষ্ট করে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মুরাত ইয়াকিনের দলকে। শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিক কানাডার বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সুইসদের জন্য। তাই বসনিয়ার বিপক্ষে তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউটের পথ অনেকটাই সহজ করতে চাইবে তারা।

অন্যদিকে কানাডার বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী বসনিয়া-হার্জেগোভিনা। জোভো লুকিচের গোলে এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় লিড ধরে রেখেছিল তারা। তবে শেষ দিকে সাইল লারিনের গোলে জয় হাতছাড়া হয়। তারপরও শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে এক পয়েন্টকে ইতিবাচকভাবেই দেখছে দলটি। বসনিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের আশা জোগাচ্ছে। টানা নয় ম্যাচ অপরাজিত রয়েছে তারা, যদিও শেষ ছয় ম্যাচই ৯০ মিনিটের খেলায় ড্র হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে সার্জেই বারবারেজের শিষ্যরা।

দুই দলের একমাত্র পূর্ববর্তী সাক্ষাৎ হয়েছিল ২০১৬ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল বসনিয়া।

দলীয় খবরেও রয়েছে কিছু আলোচনা। সুইজারল্যান্ডের শিবিরে বড় কোনো চোট সমস্যা নেই। তবে বসনিয়ার রক্ষণভাগে সিয়াদ কোলাসিনাচের ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন নিদাল চেলিক।

গ্রুপের চার দলই প্রথম ম্যাচে ড্র করায় দ্বিতীয় রাউন্ডের দৌড়ে এই ম্যাচের ফলাফল হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা নিয়ে এগিয়ে যাবে।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ