হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

লিওনেল ‘রেকর্ড’ মেসি

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির রেকর্ড নতুন কিছু নয়। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তিনি আবার প্রমাণ করলেন রেকর্ড ভাঙার জন্যই তার জন্ম। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে একাই ম্যাচের গল্প লিখে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপে সর্বোচ্চ গোল

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে, তিনি ছুঁয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে। এখন আর মাত্র একটি গোলেই এককভাবে ইতিহাসের শীর্ষে উঠে যাবেন তিনি।

প্রথম খেলোয়াড় হিসেবে ছয় বিশ্বকাপ

এদিন আরেকটি বড় কীর্তি গড়েন আর্জেন্টাইন তারকা। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) অংশগ্রহণের রেকর্ড গড়েন মেসি।

২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক

আন্তর্জাতিক ফুটবলেও এই ম্যাচ ছিল বিশেষ। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ২০০তম ম্যাচ, যা তাকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের বদর আল-মুতাওয়ার পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরির ক্লাবে জায়গা দেয়। দেশের হয়ে তার মোট গোলসংখ্যা ১২০টি।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক

বিশ্বকাপে এটি ছিল মেসির প্রথম হ্যাটট্রিক, যা তার দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি বড় শূন্যতা পূরণ করল। একই সঙ্গে তিনি ভেঙে দেন সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে এক ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও।

বিশ্বকাপের বয়োজ্যেষ্ঠ গোলদাতার রেকর্ড

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক (তিনটি) গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলারের (৩৮ বছর ৩৪ দিন) গড়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।

পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ফুটবল বিশ্বকাপে গোল করার অনন্য নজির স্থাপন করলেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

বক্সের বাইরে থেকে গোলের রেকর্ড

গতকালের ম্যাচে দূরপাল্লার শটে গোল করার মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ারে বক্সের বাইরে থেকে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল পাঁচটি। এর ফলে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচটি গোল করার যে কীর্তি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো গড়েছিলেন, সেটি স্পর্শ করলেন মেসি।

ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারী

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আলজেরিয়ার জাল তিনবার কাঁপিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার এক অবিশ্বাস্য ও অনন্য রেকর্ড নিজের নামের পাশে লেখালেন আর্জেন্টিনার অধিনায়ক।

বাবা হত্যা আর ভাই নিখোঁজের ট্র্যাজেডি পেরিয়ে বিশ্বমঞ্চের নায়ক আয়মান

কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের জন্য ভিসার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন

মেসিকে গোলের সুযোগ আমরাই করে দিয়েছি: আলজেরিয়া কোচ

চাকরি হারালেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার

সবকিছুই এখন মেসির কাছে ‘বোনাস’

গিনেস বুকে জায়গা করে নিলো কুরাসাও

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

হ্যাটট্রিকের ম্যাচে ‘লাল কার্ড’ বিতর্কে মেসি

কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা

ইংল্যান্ডের সামনে ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ