হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র-বসনিয়ার টিকে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপের সেরা দল তারা। আর গ্রুপ পর্যায়ে তৃতীয় সেরা দল হিসেবে শেষ বত্রিশে খেলছে বসনিয়া-হার্জেগোভিনা। আগামীকাল সকাল ৬টায় টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। এ ম্যাচে যুক্তরাষ্ট্রই এগিয়ে। কেননা, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স শো করেছে তারা। প্যারাগুয়েকে ৪-১ ও অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে স্বাগতিকরা। এবার শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র যদি জায়গা করে নেয়, তাতে বিস্ময়ের কিছু নেই। ১৯৩০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দলটি। ওই আসরে তৃতীয় হয়েছিল তারা। ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে খেলেছে যুক্তরাষ্ট্র। এরপর আরো পাঁচটি বিশ্বকাপ আসরে শেষ ষোলোতে ওঠার রেকর্ড আছে তাদের। এবারও একই লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের।
অন্যদিকে ২০১৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরে ইতিহাস গড়েছে বসনিয়া। ১৯৩০-৯০ সাল পর্যন্ত যুগোস্লাভিয়ার অংশগ্রহণ ছিল তারা। এরপর আলাদা হলেও ওই ২০১৪ সালেই প্রথম বিশ্বকাপ খেলে বসনিয়া। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। এবার ফিরে নকআউট পর্বে ওঠার সাফল্য পেয়েছে দলটি। সেই সাফল্য আরো সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করবে তারা। বসনিয়া জানে, ম্যাচটি তাদের জন্য সহজ হবে না। তবে কঠিন পরীক্ষা দিয়েই ইতিহাস গড়তে হয়। আর সেদিকেই চোখ বসনিয়ার।

আর্জেন্টিনা ছাড়া ফ্রান্সকে ঠেকানোর মতো কেউ নেই!

ব্রাজিল ম্যাচে হালান্ডকে ‘বিশ্রাম’ নিতে বললেন রদ্রিগো

‘ব্রাজিলের বিপক্ষে খেলব ভাবতেই অবিশ্বাস্য লাগে’

মেক্সিকোতে জয়ের আনন্দে নেমে এলো শোকের ছায়া

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ