হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

গোড়ালির চোটে শ্লটারবেকের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক

আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে এবারের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই জার্মান শিবিরে এলো এক বড় দুঃসংবাদ। বাঁ-পায়ের গোড়ালির গুরুতর চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক।
গত ২০ জুন আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এই চোট পান তিনি। প্রাথমিকভাবে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিরতির আগেই মাঠ ছাড়তে বাধ্য হন শ্লটারবেক। পরবর্তীতে এমআরআই পরীক্ষায় তার লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়। রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসাকে হারিয়ে হতাশ কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে শ্লটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাকে আমরা খুব মিস করব।’
তবে এ সংকটে জার্মানির মূল ভরসা এখন অভিজ্ঞ ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। আইভরি কোস্টের বিপক্ষে দ্বিতীয়ার্ধেই মাঠে নেমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ফলে শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে রক্ষণভাগ সামলাতে প্রথম একাদশে রুডিগারের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু