হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

‘আর্জেন্টিনা যে গল্প রচনা করেছে, তা ভোলার নয়’

স্পোর্টস রিপোর্টার

লিওনেল মেসি

বিশ্বকাপে অলৌকিক প্রত্যাবর্তনের গল্প লিগে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। ৮৫ মিনিট পর্যন্ত ১ গোলে পিছিয়ে থাকার পর শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি জাদুকরি ফুটবল উপহার দেন। তার অতিমানবীয় পারফরম্যান্সেই ফাইনালের আগ পর্যন্ত টানা সাত ম্যাচেই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। ২০০২ ব্রাজিল বিশ্বকাপের পর কোনো এক আসরে প্রথম দল হিসেবে সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। প্রতিটি জয়েই মেসির ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

ফাইনালের আগে আর্জেন্টিনা স্কোয়াডের একটি ছবি পোস্ট করে গত এক মাসে বিশ্বকাপে নিজেদের সাফল্য প্রসঙ্গে মেসি লিখেছেন, তার দল এ পর্যন্ত যা করে দেখিয়েছে, সেটি কখনো ভুলে যাওয়ার নয়। শুধু ট্রফি জেতাই নয়, সব দিক থেকে ফুটবলের সৌন্দর্য দারুণভাবে দর্শকের সামনে তুলে ধরেছে আর্জেন্টিনা। মেসি জানান, বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের পেছনের গল্প হলোÑসতীর্থ, কোচ, কোচিং স্টাফ সব মিলে জাতীয় দল ছিল একটি সুখী পরিবার। যে কারণে বিশ্বমঞ্চে স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পেরেছে তারা। এজন্য সবাইকে ধন্যবাদ জানান মেসি। এ নিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেললেন তিনি। এর আগে ব্রাজিলের কাফু খেলেছিলেন তিনটি বিশ্বকাপ ফাইনাল। এবারের বিশ্বকাপে ফাইনালের আগ পর্যন্ত সাত ম্যাচ খেলে আটটি গোল করেন মেসি। অ্যাসিস্ট করেছেন চারটি। বিশ্বকাপ ইতিহাসে তার গোলসংখ্যা দাঁড়ায় ২১। মেসিকে টপকে যান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে তার গোলসংখ্যা ২২। আর এবারের বিশ্বকাপে ১০টি গোল ও চারটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যান এমবাপ্পে।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ