হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ক্লোসাকে জার্সি উপহার দিবেন মেসি

স্পোর্টস ডেস্ক

ফুটবল ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছেন লিওনেল মেসি। সেই অর্জনের পর আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে আবেগঘন এক ফোনালাপের কথা প্রকাশ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

বর্তমানে জার্মান ক্লাব ন্যুরেমবার্গের কোচের দায়িত্বে থাকা ক্লোসা জানান, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উদ্যোগেই তার সঙ্গে মেসির ফোনে কথা হয়। স্কালোনি ও ক্লোসা একসময় ইতালিয়ান ক্লাব লাজিওতে সতীর্থ ছিলেন এবং এখনও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।

ক্লোসা বলেন, “লিওনেল স্কালোনি লাজিওতে আমার সতীর্থ ছিল, এখনও আমাদের যোগাযোগ রয়েছে। স্কালোনিই আমার ও মেসির মধ্যে ফোনালাপের ব্যবস্থা করে দিয়েছিল। মুহূর্তটি ছিল খুবই আবেগঘন।”

তিনি আরও জানান, মাঠে প্রতিপক্ষ হিসেবে বহুবার দেখা হলেও ম্যাচের বাইরে এত দীর্ঘ সময় ধরে এই প্রথম মেসির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল তার। জার্মান কিংবদন্তির ভাষায়, “আমাদের মধ্যে সবসময়ই পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু ম্যাচের বাইরের এটি ছিল প্রথম দীর্ঘ আলাপ।”

এই ফোনালাপেই ক্লোসাকে একটি বিশেষ উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন মেসি। ক্লোসে জানান, “সে আমাকে বলেছে, একটি স্বাক্ষর করা জার্সি পাঠাবে।”

বিশ্বকাপে দীর্ঘদিন ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল ক্লোসার দখলে। ২০২৬ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে ইতিহাসের একক শীর্ষে উঠে গেছেন মেসি। তবে নিজের রেকর্ড ভাঙায় কোনো আক্ষেপ নেই ক্লোসের। বরং তিনি আগেই বলেছিলেন, ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই তারকার হাতেই রেকর্ডটি ভাঙুক—এটাই তিনি চেয়েছিলেন।

সেমিফাইনালের আগে মহাচিন্তায় আর্জেন্টিনা-ইংল্যান্ড-ফ্রান্স

বিশ্বকাপ ফাইনালের ৪৯ কোটি টাকার টিকিট প্যাকেজ

শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে যারা

নতুন রেকর্ড গড়ল ফার্নান্দেজের গোল

আর্জেন্টিনা অপরাজেয় নয়, আত্মবিশ্বাসী সুইস কোচ মুরাত ইয়াকিন

সব কিছু জেতার পরও মেসির জয়ের ক্ষুধা মেটেনি: ইব্রাহিমোভিচ

রেফারিং বিতর্ক, ব্রাজিলের বিদায় ও আর্জেন্টিনার প্রত্যাবর্তনের গল্প

ইংল্যান্ডকে ভয় নয়, চ্যালেঞ্জ দেখছেন ওডেগার্ড

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ