হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

রঙহীন রোনালদোয় পয়েন্ট হারাল পর্তুগাল, কঙ্গোর ক্যারিশমা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মিশনের শুরুটা ভালো হলো না পর্তুগালের। এগিয়ে গিয়েও পয়েন্ট খুইয়ে যাত্রা শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যান্ড কোম্পানি। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউরোপের দলটি। ম্যাচে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো ম্যাচে তাকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি, উল্টো একটি সহজ সুযোগও হাতছাড়া করেছেন তিনি।

ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ছিল পর্তুগালের। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে জোয়াও নেভেস হেডে গোল করে দলকে এগিয়ে দেন। গোলের পরও বলের নিয়ন্ত্রণ ছিল রবার্তো মার্তিনেজের দলের কাছেই। তবে সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিআর কঙ্গো। ইয়োয়ান উইসা ও সেদ্রিক বাকাম্বুকে সামনে রেখে পাল্টা আক্রমণে চাপ সৃষ্টি করতে থাকে আফ্রিকান দলটি। সেই প্রচেষ্টার পুরস্কারও পেয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। কর্নার থেকে আর্থার মাসুয়াকুর দারুণ ক্রসে উইসা শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে পর্তুগাল আবারও এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল। ৫৪ মিনিটে জোয়াও ক্যানসেলোর অসাধারণ এক ভলি জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৫৬ মিনিটে বাকাম্বুর শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে বেঁচে যায় পর্তুগাল।

৬৯ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। ফ্রান্সিসকো কনসেইসাওয়ের পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। তার শট বাইরে চলে গেলে হতাশায় ভেঙে পড়ে গ্যালারির পর্তুগাল সমর্থকেরা।

শেষদিকে রাফায়েল লেয়াও, গনসালো রামোসদের নামিয়েও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি পর্তুগাল। বরং ডিআর কঙ্গোর সংগঠিত রক্ষণ ও গোলরক্ষক লিওনেল মপাসির দৃঢ়তায় সমতায় শেষ হয় ম্যাচ। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মূল্যবান দুই পয়েন্ট হারাল পর্তুগাল। আর সাহসী পারফরম্যান্সে নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিল ডিআর কঙ্গো।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার