হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

সেমিফাইনালে উঠেছি- সামনের পথ আরো চ্যালেঞ্জের, আমরা প্রস্তুত

স্পোর্টস রিপোর্টার

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসিদের এই দুর্দান্ত জয়ের নায়ক দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। নিজে গোল করার সঙ্গে সতীর্থকে দিয়ে গোল করিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেনে এই সুপারস্টার। তবে ম্যাচের শেষদিকে চোট পেয়ে তার মাঠ ছাড়ার ঘটনা ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের জন্ম দিলেও ম্যাচ শেষে নিজেই ভক্তদের আশ্বস্ত করেন এমবাপ্পে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপ্পে। এর ঠিক ছয় মিনিট পর (৬৬ মিনিটে) তার বাড়ানো বল থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন ওসমান দেম্বেলে।
তবে ম্যাচের ৭৭ মিনিটে হঠাৎ গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই পিএসজি তারকাকে। অধিনায়ক মাঠ ছাড়ায় কিছুটা চিন্তায় পড়েছিল ফরাসি শিবির। তবে ম্যাচ শেষে সব শঙ্কা উড়িয়ে দিয়ে এমবাপ্পে বলেন, ‘আমার গোড়ালিতে একটু আঘাত লেগেছিল, তবে আমি ঠিক আছি। সে সময় শেষ কয়েক মিনিট খেলার জন্য জেপি (জ্যঁ-ফিলিপ মাতেতা) আমার চেয়ে ভালো অবস্থায় ছিল।’
মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর দলের ধারাবাহিক সাফল্যের রহস্য ফাঁস করেছেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পের মতে, জয়ের ক্ষুধা ও শতভাগ উজাড় করে দেওয়ার মানসিকতাই তাদের এগিয়ে রাখছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘এই ফ্রান্স দলের সাফল্যের রহস্য কী? স্বস্তি পাওয়ার একটাই উপায়Ñজয়। যতক্ষণ না আমরা জিতছি, ততক্ষণ আমরা একটুও ছাড় দিই না।’
আগামী ১৪ জুলাই রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স। গতকাল রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। এই হাই ভোল্টেজ ম্যাচের জয়ী দলের বিপক্ষেই মাঠে নামবে ফরাসিরা।
সেমিফাইনালের এই কঠিন মঞ্চ নিয়ে প্রতিপক্ষকে এক ধরনের হুমকিই দিয়ে রেখেছেন এমবাপ্পে। সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা মেনে নিয়েও বলেন, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, সেগুলো আমরা এতদিন যেগুলোর মুখোমুখি হয়েছি, তার চেয়েও কঠিন হবে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’
ফরাসি ভক্তদের এখন একটাই স্বস্তি-স্বস্তি অধিনায়কের চোট গুরুতর নয় এবং ১৪ জুলাইয়ের মহালড়াইয়ে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছে ফ্রান্স।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ