হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

সৌদি ম্যাচের স্মৃতি টেনে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ মিশন শুরু হতে এখনো এক দিন বাকি। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিবিরে আত্মতুষ্টির কোনো ছাপ নেই। বরং ২০২২ কাতার বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা মনে রেখে প্রথম ম্যাচেই সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী বুধবার কানসাস সিটিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে দেখছেন না তারা।

আর্জেন্টাইন কোচের মতে, আলজেরিয়া দ্রুতগতির এবং আক্রমণভাগে বিপজ্জনক খেলোয়াড়ে ভরপুর একটি দল। তিনি বলেন, তাদের যথাযথ সম্মান দেখাতে হবে, কারণ তারা ম্যাচকে কঠিন করে তুলতে সক্ষম।

স্কালোনি বিশেষভাবে স্মরণ করেছেন কাতার বিশ্বকাপের সেই হতাশাজনক সূচনা, যখন সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে বসেছিল আর্জেন্টিনা। সেই পরাজয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। যদিও পরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, তবু প্রথম ম্যাচের সেই ধাক্কা এখনো তাদের জন্য সতর্কবার্তা।

স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপ আমাদের শিখিয়েছে যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই সবকিছু নির্ধারণ করে না। আমরা শান্ত আছি এবং জানি যে একটি ম্যাচেই সব শেষ হয়ে যায় না।’

প্রাচীরের নাম ভোজিনহা

পিতৃভূমির জালে আয়ারির গোল

নেইমারকে ছাড়াই এগোতে হবে ব্রাজিলকে, বাড়ছে অনিশ্চয়তা

আর্জেন্টিনার সামনে দেয়াল হতে পারবেন লুকা?

আর্জেন্টিনার হয়ে জ্বলে উঠতে পারেন যারা

‘অর্থের অভাবে মাকে আনতে পারিনি’

এবারও মেসিকে ঘিরেই স্কালোনির মাস্টারপ্ল্যান

রাজনীতির ঝড় পেরিয়ে বিশ্বকাপে ইরানের লড়াকু শুরু

উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব

আত্মঘাতী গোলে জয়ের স্বপ্ন ভাঙল মিশরের