হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে ‘বিশ্বকাপ আড্ডা’

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বিশ্বকাপ চলাকালীন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবলসংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’র আয়োজন করবে তারা। আজ বুধবার ক্লাব প্রাঙ্গণে মোহামেডানের বিশেষ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তার ফুটবল ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল এই ক্লাব থেকে। অতীতের স্মৃতিময় ক্লাবের বিশ্বকাপ ঘিরে বিশেষ আয়োজনে খুশি আমিনুল হকও। তিনি বলেন, ‘মোহামেডান আমার আবেগের জায়গা। মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরে ফরাশগঞ্জে যাই, এরপরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকের সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে। আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না। কিন্তু ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।’
মোহামেডানের ফেসবুক পেজে ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ বুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াসহ অন্য পরিচালক, স্থায়ী সদস্য এবং ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

৪৮ দলের মহোৎসবে অর্থের ছড়াছড়ি

অ্যালগরিদমের ভবিষ্যদ্বাণীতে চ্যাম্পিয়ন স্পেন

বিশ্বকাপে বয়স কেবল সংখ্যা!

২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে?

২০২৬ বিশ্বকাপে বড় পরিবর্তন, ফুটবল টুর্নামেন্টে নতুন যুগের ইঙ্গিত

সোমালি রেফারিকে ঢুকতে না দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধুয়ে দিলেন ইয়ান রাইট

ইংল্যান্ড দলের ১১ জনকে অযোগ্য বলছেন জন টেরি

মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো

শুরুর আগেই বিতর্কে বিশ্বকাপ