হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ধৈর্য ধরেছে ফ্রান্স, আমি হলে চারটি লাল কার্ড পেতাম: ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকাতে যে বাজে কৌশল অবলম্বন করে প্যারাগুয়ে, সেটিকে ঘিরে ফুটবল বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। ম্যাচটিতে যেন ফাউল করে খেলার মহোৎসবেই মেতেছিলেন প্যারাগুইয়ানরা! ম্যাচে মোট ফাউল হয়েছে ২৩টি। তবে আরো বেশি কার্ড দেখাতে পারতেন রেফারি। অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন ফ্রান্সের খেলোয়াড়রা। তা না হলে কার্ডের সংখ্যা আরো অনেক বাড়তে পারত। প্যারাগুয়ের এমন কুৎসিত ফুটবল দেখে সুইডেনের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ বলেছেন, যদি এই ম্যাচ তিনি খেলতেন, তাহলে অন্তত চারবার লাল কার্ড দেখতেন।

ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপকালে ইব্রাহিমোভিচ ফরাসি খেলোয়াড়ের উচ্চ মানসিকতার ভূঁয়সী প্রশংসা করে বলেন, ‘এই ম্যাচে আমি চারটি লাল কার্ড পেতাম। অবশ্যই আমি ম্যাচটি খেলতে চাইতাম। আমি প্রকৃত খেলাটা খেলতেই পছন্দ করি। কেউ আপনাকে উস্কে দেবে, এটা আমি পছন্দ করি না। কিন্তু এটা খেলার অংশ, আবার খেলার অংশ নয়।’

পুরো ম্যাচেই ফ্রান্সের খেলোয়াড়দের মেজাজ বিগড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছেন প্যারাগুয়ের ফুটবলাররা। ফ্রান্স স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তাদের জন্য ম্যাচটি হয়ে উঠে অনেক কঠিন চ্যালেঞ্জের। তবে যেভাবে মাঠে প্যারাগুয়ের খেলোয়াড়রা এমবাপ্পেদের ‘প্যারা’ দিয়ে যাচ্ছিলেন, সেই ফাঁদে পা দেয়নি কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা। নিজেদের নিয়ন্ত্রণে রেখে, শান্ত রেখে খেলেছে ফ্রান্স। এজন্য ফরাসিদের প্রংশসা করে ইব্রাহিমোভিচ আরো বলেন, ‘ফ্রান্স শান্ত থেকেছে। তাদের যা প্রয়োজন, সেটিই করে যাচ্ছিল। তারা সফল হয়েছে। হাসি, গোল আর ম্যাচ জয়- এটাই জবাব দেওয়ার সেরা উপায়।’

ব্রাজিলকে ভয় নয়, চ্যালেঞ্জ হিসেবেই দেখছে নরওয়ে

কেপ ভার্দে : রূপকথায় শুরু মহাকাব্যে সমাপ্তি

রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, প্যারাগুয়ের 'ডার্ক আর্টস' সামলাতে পারেননি তান্তাশেভ

ব্রাজিলের শৈল্পিক সাম্বা, নাকি নরওয়ের রুদ্র তাণ্ডব

এমবাপ্পের ‘নো হ্যান্ডশেক’, ক্ষোভে বল ছুড়ে মারলেন অরল্যান্ডো

‘প্যারাগুয়ের খেলা ছিল লজ্জাজনক’, কড়া সমালোচনা ইংল্যান্ডের কিংবদন্তিদের

ফ্রান্সকে থামাতে প্যারাগুয়ের ‘ডার্ক আর্টস’, ক্ষুব্ধ ফুটবল বিশ্ব

শরীরী লড়াইয়ে পিছিয়ে নয় ফ্রান্স, জানালেন এমবাপ্পে

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ের স্বপ্ন ভেঙে শেষ আটে ফ্রান্স

মেসির বাঁ পায়ে ‘অষ্টম আশ্চর্য’