হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে এলএমটেনের রেকর্ড যেমন

ইংল্যান্ডের বিপক্ষে মেসির প্রথম ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ফুটবলে ২০০টিরও বেশি ম্যাচ খেলা এবং ফিফা বিশ্বকাপ ও কোপা আমেরিকার মঞ্চে প্রায় সব পরাশক্তিকে বহুবার মোকাবিলা করা লিওনেল মেসির ক্যারিয়ারে একটি অদ্ভুত শূন্যতা রয়ে গেছে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি আর্জেন্টিনার এই মহানায়কের। ২০০৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় একটি প্রীতি ম্যাচের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে আর কখনো মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ইংল্যান্ড—যে বছরই ১৮ বছর বয়সি মেসির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।
অবশেষে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টমাস টুখেলের ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে মাঠে নামার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে স্বয়ং মেসিকেও। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ফুটবল জাদুকর বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা সব সময়ই বিশেষ কিছু, কারণ তারা ফুটবলের অন্যতম পরাশক্তি। ব্যক্তিগতভাবে আমি এবারই প্রথম তাদের বিপক্ষে খেলব। ইংল্যান্ড ছাড়া বাকি সবার সঙ্গেই আমার খেলা হয়েছে, তাই ম্যাচটি বেশ উপভোগ্য হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে এই ঐতিহাসিক মহারণের আগে, দেখে নেওয়া যাক বিশ্বের অন্য শীর্ষ দলগুলোর বিপক্ষে ফুটবলের এই ‘ফুটবল জাদুকর’-এর পারফরম্যান্স ও রেকর্ড কেমন–

ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা হওয়া সত্ত্বেও কেবল সূচির মারপ্যাঁচে মেসির ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি। সেমিফাইনালের এই ম্যাচের মাধ্যমে সব বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে খেলার বৃত্ত পূরণ করছেন মেসি।
ব্রাজিলের বিপক্ষে পাঁচটি গোল থাকলেও এর প্রতিটিই এসেছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। কোপা আমেরিকা বা বিশ্বকাপের মতো কোনো অফিশিয়াল বা প্রতিযোগিতামূলক ম্যাচে সেলেসাওদের বিপক্ষে এখনো জালের দেখা পাননি মেসি।
কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মেসির রেকর্ড বেশ উজ্জ্বল। বিশেষ করে ২০২২ সালের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে জোড়া গোল এবং পেনাল্টি শুটআউটে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেন মেসি।
জার্মানির বিপক্ষে মেসির জয়গুলো কেবল প্রীতি ম্যাচেই সীমাবদ্ধ। ২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার কোচিংয়ে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া এবং ২০১৪ সালের ফাইনালে মারিও গোটশের অতিরিক্ত সময়ের গোলে শিরোপা হারানোর ক্ষত এখনো তাজা।
রাজনীতি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে ২০২৬ সালের ফিনালিসিমা বাতিল হয়ে যাওয়ায় ফুটবলপ্রেমীরা কিছুটা হতাশ হয়েছিলেন। তবে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ব্লকবাস্টার ম্যাচ এবং মেসির হাত ধরে নতুন ইতিহাস সৃষ্টির অপেক্ষায় এখন কাঁপছে গোটা ফুটবল বিশ্ব।


বিশ্বের শীর্ষ দলগুলোর বিপক্ষে মেসির রেকর্ড
প্রতিপক্ষ ম্যাচ জয়-ড্র-হার গোল অ্যাসিস্ট
ব্রাজিল ১৪ ৬-২-৬ ৫ ০
ফ্রান্স ৩ ২-০-১ ৩ ২
জার্মানি ৪ ২-০-২ ১ ০
ইতালি ১ ১-০-০ ০ ২
স্পেন ৩ ১-০-২ ২ ০

মেসিকে আটকানো কঠিন হবে

মেসির গল্প ফুরানোর নয়

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ৭৫ লাখ স্বাক্ষর!

আর্জেন্টিনার ‘স্পাইডারম্যান’ আলভারেজ!

আলবিসেলেস্তেদের দুর্গ ভাঙতে ইংলিশদের চার মাস্টারপ্ল্যান

ইংল্যান্ডের মূল ইঞ্জিন ‘ডেক্লান রাইস’ নিষ্ক্রিয় করার আর্জেন্টাইন ছক

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দামে আগুন

আমরা সবাই এক সুতায় বাঁধা

‘হতাশা ভাষায় প্রকাশ করা কঠিন’, বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপ্পে

ফ্রান্সকে বোতলবন্দি করে বিশ্বকাপের ফাইনালে স্পেন