হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে মাঠে নামছে ফ্রান্স। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক সতীর্থ মেসির ভূয়সী প্রশংসা করেন ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। তার মতে, বয়স ৩৮ হলেও মেসি এখনো বিশ্বফুটবলের সবচেয়ে ভয়ংকর খেলোয়াড়দের একজন।

দেম্বেলে বলেন, ‘মেসি আমার দেখা সেরা ফুটবলার। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় সে। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। বয়স বাড়লেও তার পায়ের জাদু একটুও কমেনি। আমাদের অবশ্যই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে; কারণ সে আবারও বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে।’

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। সেই স্মৃতি এখনো ফরাসি ফুটবলে আলোচিত বিষয়। তবে দেম্বেলের মতে, চার বছর আগের সেই হতাশা এখন নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে দলকে। তিনি বলেন, ‘ফাইনালে হারাটা অবশ্যই কষ্টের ছিল। কিন্তু দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে। আমাদের দলেও পরিবর্তন এসেছে, আর্জেন্টিনা দলেও এসেছে। তবে কাতারের সেই স্মৃতি এখন আমাদের আরো ভালো করার প্রেরণা হিসেবে কাজ করছে।’

সাক্ষাৎকারে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও কথা বলেন দেম্বেলে। সাম্প্রতিক সময়ে নেতৃত্ব এবং মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়া এই ফরোয়ার্ডের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি। দেম্বেলের ভাষায়, ‘কিলিয়ানের প্রতি অনেক সময় অন্যায় করা হয়। সমালোচনার মাত্রা তার ক্ষেত্রে অনেক বেশি। অথচ সে একজন অসাধারণ ফুটবলার এবং মাঠের বাইরেও দুর্দান্ত মানুষ। শুধু সে কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকেই ছোট বিষয়কে বড় করে দেখে।’

জ্যাকেটের হাতায় বাংলাদেশকে চেনালেন সঞ্জয়

এ যেন ব্রাজিলের সঙ্গে ব্রাজিলের লড়াই!

মাঠে নামার আগেই শিরোপা জয়ের হুংকার ভিনিসিয়ুসের

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে চুরি, খোয়া গেছে বুট ও বল

রঙিন প্রত্যাবর্তন চায় হাইতি ও স্কটল্যান্ড

বিশ্বকাপে প্রথমবার ভিএআরে ধরা পড়ল ‘নকল ফাউল’

ফেভারিট সুইসদের দাপট নাকি এশিয়ান চ্যাম্পিয়নদের চমক

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই