হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনার ‘মাস্টারমাইন্ড’ স্কালোনির ১০০

স্পোর্টস রিপোর্টার

পরপার থেকে হয়তো নিজের ভুল ধারণা বুঝতে পেরে দিয়েগো ম্যারাডোনা বলছেন, ‘সাবাস স্কালোনি, সাবাস। আমিই ভুল ছিলাম, তুমিই ছিলে যোগ্য ব্যক্তি।’ ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর বিদায়ঘণ্টা বেজে যায় কোচ হোর্সে সাম্পাওলিরও। এরপর হন্যে হয়ে কোচ খুঁজতে শুরু করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বড় অঙ্কের অর্থ খরচ করে দামি কোচ নিয়োগ দেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না ফুটবল সংগঠনটি। এমন সময় ডাক পান সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করা লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা দলের কোচিংয়ের ভার তুলে দেওয়া হয় তার কাঁধে। প্রধান কোচ হিসেবে স্কালোনি যোগ দেওয়ার পর চারদিকে সমালোচনা শুরু। এমনকি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মন্তব্য করে বলেছিলেন, ‘স্কালোনির ট্রাফিক সমালোনার ক্ষমতাই নেই।’ তবে সময়ের পরিক্রমায় শুধু ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে ভুল প্রমাণ করেননি স্কালোনি, আর্জেন্টিনা ফুটবলের রূপকথার মহানায়ক রূপে আবির্ভূত হয়েছেন।
১৯৭৮ আর ১৯৮৬ সালে দুবার বিশ্বকাপ জয়ের পর আর কাপ পাচ্ছিল না আর্জেন্টিনা। খেলা ছেড়ে কোচ হিসেবেও দেশকে একটি বিশ্বকাপ এনে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে গেছেন ম্যারাডোনা। তার অধীনে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। এর পরের বিশ্বকাপে নকআউট পর্ব থেকে দলকে বিদায় নিতে দেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু এর পরের গল্পটা শুরু রূপকথার দিকেই ছুটে চলা। তখন আর বেঁচে নেই ম্যারাডোনা।
দায়িত্ব পেয়েই অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের নিয়ে নতুন করে দল গঠনের কাজে নামলেন স্কালোনি। বাইরে কোনো বিষয়ে মাথা না ঘামিয়ে নিজ কাজে মনোনিবেশ করেন এই কোচ। কঠোর পরিশ্রম আর মেধা খাটিয়ে আর্জেন্টিনা দলকে একের পর এক সাফল্য এনে দেন তিনি এবং নিজেকে সেরা এক ‘মাস্টারমাইন্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। আর্জেন্টিনার ইতিহাসে এখন সেরা এক ফুটবল নির্মাতা স্কালোনি। এই দলে ভারপ্রাপ্ত কোচ হিসেবে পথ চলা শুরু হয়েছিল তার। ছিল না কোনো পূর্ব অভিজ্ঞতা। এমন কোচের অধীনে ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা আর ২০২২ সালে ফাইনালিসিমা জিতল আর্জেন্টিনা। এসব ছাপিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোটাই সবচেয়ে সেরা সাফল্য স্কালোনির। তার অধীনে আরেকটি বিশ্বকাপ জয়ের পথে ছুটে চলেছেন লিওনেল মেসিরা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের মতোই খেলেছে স্কালোনির দল। বাংলাদেশ সময় কাল ভোর ৪টায় নকআউট পর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ১০০তম ম্যাচ এটি। তার এই মাইলফলকের ম্যাচটি দারুণ জয়ে রাঙিয়ে দেওয়ার অপেক্ষায় মেসি- মার্টিনেজরা।
স্কালোনির অধীনে আট বছরে বিশ্বফুটবলের সেরা দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। এ পর্যন্ত তার কোচিংয়ে ৯৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনা জিতেছে ৭২টি ম্যাচে। ড্র হয়েছে ১৮টি। আর মাত্র ৯টি ম্যাচে হার দেখেছে আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ৩৬টি ম্যাচে অপরাজিত ছিল স্কালোনির দল। এবারের বিশ্বকাপেও অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। তবে নিজের ১০০তম ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবতে চান না স্কালোনি, ‘সত্যি আমি এটা নিয়ে চিন্তা করছি না। দল কোথায় দাঁড়িয়ে আছে, সেটিই আমার কাছে বড় বিষয়।’ তবে আগে কখনো স্কালোনি ভাবেননি কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে ১০০তম ম্যাচের মাইলফলকে এসে দাঁড়াবেন। তিনি বলেন, ‘এটা বড় একটি সংখ্যা। বিশেষ করে এই জার্সিতে। এটি এক বিশেষ মুহূর্ত।’

এই গোলও মিস হয়!

স্নিকোমিটারে বাতিল ক্রোয়েশিয়ার নাটকীয় গোল

লিওনেল এমপাসি, কঙ্গোর এক বীরত্বগাথা

৮৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

আরেকটি মেসিনামা নাকি রূপকথার নতুন অধ্যায়?

আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন কেপ ভার্দের

কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

পর্তুগালকে টপকানো কলম্বিয়ার সামনে ঘানার চ্যালেঞ্জ

ক্যানসারে আক্রান্ত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার হৃদয়ের পাশে বিসিবি

জোতার স্মৃতিতে আবেগঘন রোনালদো, প্রয়াত সতীর্থকে জয় উৎসর্গ