হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

গিনেস বুকে জায়গা করে নিলো কুরাসাও

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় হারে অভিষেক হলো ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের। তবে মাঠের পারফরম্যান্সে বড় বিপর্যয় ঘটলেও, বিশ্বমঞ্চে পা রেখেই ফুটবল ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছে মাত্র ৪৪৪ বর্গকিলোমিটারের এই ক্ষুদ্র দেশটি।

মাত্র ১,৫৬,১১৫ জন জনসংখ্যা নিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ইতিহাসের ক্ষুদ্রতম দেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে কুরাসাও। তারা ভেঙে দিয়েছে ২০১৮ বিশ্বকাপে খেলা ৩ লক্ষাধিক জনসংখ্যার দেশ আইসল্যান্ডের রেকর্ড। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কুরাসাও ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গিলবার্ট মার্টিনাকে এই সার্টিফিকেট প্রদান করেছে।

অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে কনকাকাফ বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে ড্র করে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। জার্মানির বিপক্ষে ম্যাচে হারলেও প্রথমার্ধে লিভানো কোমেনেনসিয়ার গোলে ১-১ সমতা এনে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক গোলটি উদযাপন করে দলটি। আগামী রোববার ভোর ৬টায় প্রথম জয়ের খোঁজে ইকুয়েডরের মুখোমুখি হবে কুরাসাও।

বাবা হত্যা আর ভাই নিখোঁজের ট্র্যাজেডি পেরিয়ে বিশ্বমঞ্চের নায়ক আয়মান

কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের জন্য ভিসার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন

মেসিকে গোলের সুযোগ আমরাই করে দিয়েছি: আলজেরিয়া কোচ

চাকরি হারালেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার

সবকিছুই এখন মেসির কাছে ‘বোনাস’

লিওনেল ‘রেকর্ড’ মেসি

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

হ্যাটট্রিকের ম্যাচে ‘লাল কার্ড’ বিতর্কে মেসি

কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা

ইংল্যান্ডের সামনে ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ