হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পে-হালান্ড, পিছু ছাড়ছেন না কেইন

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ যতই শেষ পর্যায়ে এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে গোল্ডেন বুটের লড়াই। এবারের আসরে যেন একই মঞ্চে দাঁড়িয়ে আছেন তিন মহাতারকা—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তিনজনেরই গোলসংখ্যা এখন সমান ৭। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কার হাতে উঠবে, সেটিই এখন অন্যতম বড় আলোচনার বিষয়।

এই তিন তারকার গোল করার ধরনও ছিল ভিন্ন। আর্জেন্টিনার অধিনায়ক মেসি গোল করেছেন আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে একটি এবং শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষেও একটি গোল করে। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে সেনেগালের বিপক্ষে দুটি, ইরাক, নরওয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে একটি করে এবং সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন। নরওয়ের আর্লিং হালান্ড গোল করেছেন ইরাকের বিপক্ষে দুটি, সেনেগাল, ফ্রান্স ও জাপানের বিপক্ষে একটি করে এবং শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা সাতে তুলেছেন।

তিনজনের গোলসংখ্যা সমান হলেও ফিফার টাইব্রেকিং নিয়মে আপাতত এগিয়ে আছেন এমবাপ্পে। গোল সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট। সেই হিসাবে এমবাপ্পের ঝুলিতে রয়েছে দুটি অ্যাসিস্ট, যেখানে মেসি ও হালান্ডের কোনো অ্যাসিস্ট নেই। যদি গোল ও অ্যাসিস্ট—দুটিই সমান হয়, তাহলে কম সময় মাঠে থেকে বেশি গোল করা ফুটবলারকে এগিয়ে রাখা হবে।

তবে এই দৌড়ে এখনও পুরোপুরি ছিটকে যাননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও। তাঁর গোল ৬টি। কোয়ার্টার ফাইনালসহ সামনে আরও ম্যাচ বাকি থাকায় একটি গোলই তাঁকে আবার শীর্ষ লড়াইয়ে ফিরিয়ে আনতে পারে।

বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত এই প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা পেয়েছে। একদিকে শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসির সম্ভাব্য রূপকথা, অন্যদিকে টানা দ্বিতীয় গোল্ডেন বুট জয়ের মিশনে এমবাপ্পে, আর প্রথম বিশ্বকাপেই ইতিহাস গড়তে মরিয়া হালান্ড। শেষ পর্যন্ত কে হবেন আসরের সর্বোচ্চ গোলদাতা—তার উত্তর মিলবে নকআউট পর্বের বাকি ম্যাচগুলোতেই।

২০২৬ বিশ্বকাপই রোনালদোর শেষ বিশ্বকাপ

নিজেকে সেরা মনে করেন না হাল্যান্ড

আনচেলত্তির পেনাল্টি শ্যুটারের সেরা পাঁচেও নেই ভিনিসিয়ুস

বিশ্বমঞ্চে ‘আইবেরিয়ান ডার্বি’, টিকবে পর্তুগাল নাকি স্পেন

রুদ্ধশ্বাস লড়াইয়ে মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ

টিভিতে আজকের খেলা (৬ জুলাই ২০২৬)

এমবাপ্পে-মেসি ১৯/২০

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়