হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ইতিহাসের পাতায় কোচ কার্লোস কুইরোজ

স্পোর্টস রিপোর্টার

ফুটবল বিশ্বকাপের ডাগআউটে টানা সবচেয়ে বেশি আসরে কোচিং করানোর এক অবিস্মরণীয় কীর্তি গড়তে যাচ্ছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড কার্লোস কুইরোজ। ২০২৬ বিশ্বকাপে ঘানার ব্ল্যাক স্টার্সদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে টানা পাঁচবার বিশ্বমঞ্চে ডাগআউটে থাকার রেকর্ড স্পর্শ করবেন ৭৩ বছর বয়সি এই ট্যাকটিশিয়ান।

আগামী বৃহস্পতিবার ভোরে টরন্টোতে পানামার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই লেখা হবে এই ইতিহাস। ২০১০ বিশ্বকাপে নিজ দেশ পর্তুগালের দায়িত্ব নিয়ে কুইরোজের এই অনন্য যাত্রা শুরু হয়েছিল। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে টানা তিন আসরে তিনি সফলভাবে ইরানের ডাগআউট সামলান।

এই কীর্তির মাধ্যমে তিনি কিংবদন্তি কোচ বোরা মিলুতিনোভিচের টানা পাঁচ বিশ্বকাপে ভিন্ন ভিন্ন দলের কোচিং করানোর রেকর্ড স্পর্শ করলেন। ব্রাজিলের কার্লোস আলবার্তো পেরেইরা সর্বোচ্চ ছয় বিশ্বকাপে কোচিং করালেও তার আসরগুলো টানা ছিল নাÑযা কুইরোজের এ অর্জনকে ফুটবল ইতিহাসে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ