হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—ফুটবল ইতিহাসের দুই মহাতারকাকে ঘিরে বিতর্ক যেন কখনও শেষ হওয়ার নয়। কে সেরা, সেই প্রশ্নে এবার নিজের ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি তুলে ধরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেক্সিকোর সাবেক তারকা ফরোয়ার্ড জাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে চিচারিতো লিখেছেন, শাশুড়ি একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘মেসি আর রোনালদোর মধ্যে কে ভালো?’ উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি সবচেয়ে বেশি কোন জিনিসটাকে শ্রদ্ধা করেন?’ এরপরই দুই কিংবদন্তিকে দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন তিনি।

চিচারিতোর মতে, মেসি জন্মগত প্রতিভার প্রতীক। তার ভাষায়, মেসির খেলা দেখে মনে হয় যেন পদার্থবিজ্ঞানের নিয়মও তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অসম্ভবকে সহজ করে তোলার ক্ষমতা নিয়েই তিনি জন্মেছেন। তাই মেসিকে ঘিরেই দলগুলো নিজেদের কৌশল সাজায়।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তিনি আত্মনির্মিত এক যোদ্ধা হিসেবে বর্ণনা করেছেন। চিচারিতোর মতে, রোনালদোর সবচেয়ে বড় প্রতিভা তার শৃঙ্খলা। দেশ, লিগ, ভাষা ও খেলার ধরন বদলালেও তিনি প্রতিবারই নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও মানসিক দৃঢ়তার কারণেই কোটি কোটি মানুষ রোনালদোর সঙ্গে নিজেদের মিল খুঁজে পান।

এই ব্যাখ্যার শেষেই চিচারিতো লেখেন, ‘মেসি সুপারম্যান, আর রোনালদো ব্যাটম্যান।’

তার মতে, সুপারম্যান জন্ম থেকেই অতিমানবীয় শক্তি নিয়ে এসেছিলেন, কিন্তু ব্যাটম্যানকে নিজের শৃঙ্খলা, সাহস ও কঠোর পরিশ্রম দিয়ে অসাধারণ হয়ে উঠতে হয়েছে। চিচারিতোর ভাষায়, আসল বিতর্ক কে সেরা, সেটি নয়; বরং কোন গল্পটি আপনাকে বেশি অনুপ্রাণিত করে। একজন জন্মগত বিস্ময়, অন্যজন ইচ্ছাশক্তি দিয়ে নিজের ভাগ্য বদলে দেওয়া এক মানুষ। আর সেই কারণেই মেসিকে মানুষ ভিনগ্রহের প্রতিভা হিসেবে দেখলেও, রোনালদোকে দেখে অনেকেই বিশ্বাস করেন পরিশ্রম ও আত্মনিবেদন থাকলে নিজের সীমা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব।

চিচারিতোর এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার বিশ্লেষণের প্রশংসা করেছেন, আবার কেউ মেসি-রোনালদো বিতর্কে নতুন করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তবে একটি বিষয় নিয়ে অধিকাংশই একমত। দুই কিংবদন্তিই ফুটবল ইতিহাসে অনন্য, আর তাদের পথচলা ভিন্ন হলেও অনুপ্রেরণার উৎস দুজনই।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি