হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে ইরান

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে ভ্রমণ ও লজিস্টিক সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরানের ফুটবল দল। দলের দাবি, উত্তর আমেরিকায় চলমান টুর্নামেন্টে তাদের ওপর এমন কিছু নিয়ম আরোপ করা হচ্ছে, যা তাদের প্রস্তুতি পরিকল্পনায় বাধা সৃষ্টি করছে।
ইরান ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর অনেক আগেই দল তাদের পূর্ণ প্রস্তুতি পরিকল্পনা জমা দিয়েছিল। কিন্তু তারপরও বারবার ভ্রমণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে তাদের। তিনি বলেন, ‘প্রস্তুতির সময়সূচি আগেই জমা দেওয়া হলেও ইরানকে ফের আয়োজকদের আরোপিত সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে, যা আমাদের টেকনিক্যাল স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছে।’
ইরান দল তাদের বর্তমান বেস ক্যাম্প মেক্সিকোর তিজুয়ানা থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে চেয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, তারা বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের দুদিন আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর অনুমতি চেয়েছিল। ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়া হলে তারা ম্যাচ পরিবেশে মানিয়ে নিতে পারবে এবং শেষ অনুশীলন সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। কিন্তু এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছে ইরান।’
ম্যাচ-পরবর্তী ভিসা ও অবস্থান নীতিমালা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, ইরান দলকে ম্যাচের পরপরই দেশ ত্যাগ করতে হবে। এর ফলে ইরান তাদের প্রথম ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর ক্যাম্পে ফিরে যায়। এর ফলে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, “ইরান দলকে আগেই জানানো হয়েছিল যে তারা ‘ম্যাচ ডে মাইনাস ওয়ান’ নীতির আওতায় থাকবে অর্থাৎ ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষ হওয়ার দিনই ফিরে যেতে হবে। একই নিয়ম ইরানের পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যার মধ্যে সিয়াটলে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচও রয়েছে।”

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

অক্টোবরেই উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আ.লীগ নেতাদের নামে

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী