হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নকআউটের টিকিটের লড়াইয়ে মিসর-ইরান

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নাটকীয় সমাপ্তির অপেক্ষা। নকআউটের টিকিটের লড়াইয়ে নামছে মিসর ও ইরান। বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায় সিয়াটলের লুমেন ফিল্ডে গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে মুখোমুখি হবে মিসর ও ইরান। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে মিসর। অন্যদিকে দুই ড্র থেকে ২ পয়েন্ট পাওয়া ইরান রয়েছে দ্বিতীয় স্থানে। ফলে এই ম্যাচের ফলই নির্ধারণ করতে পারে দুই দলের ভাগ্য।

বিশ্বকাপ অভিযান শুরুতে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মিসর। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের পথে বড় পদক্ষেপ নেয় ‘ফারাওরা’। ১৯৯০ সালের পর আর কখনো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে না পারা মিসরের সামনে এবার সেই অপেক্ষা ঘোচানোর সুযোগ। দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক মোহাম্মদ সালাহ। দুই ম্যাচে তিনি করেছেন ১ গোল এবং দিয়েছেন ২টি অ্যাসিস্ট। শেষ ম্যাচেও তার দিকেই তাকিয়ে থাকবে মিসর। সমীকরণও সহজ—ইরানের বিপক্ষে ড্র করলেই শেষ ৩২ নিশ্চিত হবে। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে যাবে তারা।

অন্যদিকে ফিফা র‌্যাংকিংয়ে ২০ নম্বরে থাকা ইরান টুর্নামেন্টের অন্যতম সম্ভাবনাময় ‘ডার্ক হর্স’ হিসেবে এসেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ ড্র করে তারা। এরপর বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের রক্ষণভাগের শক্তির প্রমাণ দেয়। বেলজিয়াম ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ইরানকে চাপে রেখেছিল, কিন্তু আমির গালেনোইয়ের দল দুর্দান্ত দৃঢ়তায় এক পয়েন্ট তুলে নেয়। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন টানা পাঁচ ম্যাচ অপরাজিত ইরান। তবে নকআউটে যেতে তাদের প্রয়োজন একটি জয়।

দলগত খবরেও কিছুটা স্বস্তিতে ইরান। রুজবেহ চেশমি ছাড়া বড় কোনো চোট সমস্যা নেই। তবে বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর একাদশে সামান্য পরিবর্তন আসতে পারে। অভিজ্ঞ উইঙ্গার আলিরেজা জাহানবাখশ শুরুর একাদশে ফেরার দাবিদার। অন্যদিকে মিসরের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন হামদি ফাথি। তিনি না খেলতে পারলে আবারও সুযোগ পাবেন রামি রাবিয়া। এছাড়া হোসাম আবদেলমাগুইদের খেলাও অনিশ্চিত।

নকআউটের টিকিট, গ্রুপ সেরার মর্যাদা এবং ইতিহাস গড়ার স্বপ্ন; সবকিছু মিলিয়েই সিয়াটলে মিসর-ইরান ম্যাচটি হতে যাচ্ছে ‘জি’ গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই।

রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ

ফরাসি সৌরভ, না ভাইকিংস গর্জন!

‘জিতলেই নকআউট’ সমীকরণে মুখোমুখি নিউজিল্যান্ড-বেলজিয়াম

গোলশূন্য ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

টিকে থাকার লড়াইয়ে সেনেগাল-ইরাক

গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ মরক্কো

ভিনি দ্য জিনিয়াস!

আজতেকার গালিচায় ‘মেমোর শেষ প্রহর’

পয়েন্ট ভাগাভাগিতে নকআউটে জাপান-সুইডেন

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট