বিশ্বকাপের আগেই এই নিয়মের কথা জানিয়েছিল ফিফা। অবশেষে সেটার বাস্তব প্রয়োগ দেখা গেল। মুখ ঢেকে কথা বলে ইতিহাসের প্রথম লাল কার্ড পেলেন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগেল আলমিরন। ম্যাচ চলাকালে মুখ ঢেকে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কথা বলার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।
স্যান ফ্র্যান্সিসকো বে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নামে প্যারাগুয়ে। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই ঘটনা ঘটে।
রেফারির রিপোর্ট অনুযায়ী, তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের উদ্দেশে মুখ ঢেকে কিছু মন্তব্য করেন আলমিরন। বিষয়টি মাঠেই অভিযোগ আকারে ওঠে আসে এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পর্যালোচনার পর রেফারি সরাসরি লাল কার্ড দেখান।
নতুন ফিফা নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়কে উদ্দেশ করে মুখ ঢেকে কোনো মন্তব্য করলে তা গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সরাসরি লাল কার্ড দেওয়া যাবে। এই নিয়মের প্রয়োগে এটিই প্রথম ঘটনা বলে ধরা হচ্ছে।
ঘটনার সময় ম্যাচে আগে থেকেই এগিয়ে ছিল প্যারাগুয়ে। মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে এগিয়ে দেয় মাতিয়াস গালারজা। কিন্তু আলমিরনের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় তারা। এই সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা করে।