হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, ব্রাজিল মুখোমুখি জাপানের

রাউন্ড অব থার্টি টু

স্পোর্টস রিপোর্টার

গ্রুপ পর্বের পর বিশ্বকাপের ‘রাউন্ড অফ থার্টি টু’ অর্থাৎ নকআউট রোমাঞ্চের অপেক্ষা। নকআউট মানেই বাড়তি স্নায়ুচাপ, উত্তাপ-উত্তেজনায় ঠাসা রুদ্ধশ্বাস লড়াই। গ্রুপ পর্বের হিসাব-নিকাশ শেষে এখন ‘ডু অর ডাই’ মোহনায় দাঁড়িয়ে ৩২টি দল। জিতলে বেঁচে থাকবে আশা আর হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত- এ সমীকরণ সামনে রেখেই আজ বাংলাদেশ সময় রাত একটায় কানাডা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্বের খেলা। এরই মধ্যে নকআউট পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে। বিশ্বকাপের রূপকথার জন্ম দেওয়া নবীন দল কেপ ভার্দের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা। আর নেইমার-ভিনিসিয়ুসদের প্রতিপক্ষ জাপান।
এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ সকালে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের। এর আগে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারায় তারা। অন্যদিকে, নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই বিস্ময়কর পারফরম্যান্স উপহার দিচ্ছে। পাঁচ লাখের চেয়ে সামান্য বেশি জনংখ্যার এই ছোট্ট দ্বীপ দেশটি গ্রুপ পর্বে হারেনি। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে ড্র করেছে তারা। এতে তিন ড্রয়ে তিন পয়েন্ট অর্জন করে ‘এইচ’গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে উঠল কেপ ভার্দে। এবার তাদের সামনে আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় ম্যাচ। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে স্বস্তিতে থাকার সুযোগ নেই লিওনেল মেসিদের।
অপরদিকে, হিউস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউট ম্যাচে ব্রাজিল-জাপান মুখোমুখি হবে। ‘সি’ গ্রুপের সেরা দল হয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। আর ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে উঠল জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ৫ পয়েন্ট অর্জন করে তারা। অবশ্য সুইডেনও গ্রুপের সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। প্রতিপক্ষ হিসেবে জাপান দুশ্চিন্তা বাড়াচ্ছে ব্রাজিল শিবিরে। কেননা গত অক্টোবরে প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে দেয় এশিয়ান জায়ান্ট জাপান। এবার বিশ্বমঞ্চে আবার মুখোমুখি হচ্ছে দুদল।
আর্জেন্টিনা-ব্রাজিল ছাড়াও নকআউট পর্বের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে আরো অনেক দলের। নকআউটে সাবেক চারের বারের চ্যাম্পিয়ন জার্মানি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্যারাগুয়েকে। আর ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে। নেদারল্যান্ডস-মরক্কো, যুক্তরাষ্ট্র-বসনিয়া, আইভরি কোস্ট-নরওয়ে, অস্ট্রেলিয়া-মিসর নকআউটে পরস্পরের বিপক্ষে লড়বে। শেষ বত্রিশে জায়গা করে নিলেও গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচের আগে স্পেন, বেলজিয়াম, মেক্সিকো ও সুইজারল্যান্ডের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। গ্রুপ পর্বে আর্জেন্টিনা-জর্ডান ও অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচের পর নকআউট পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত হবে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো রেকর্ড সর্বোচ্চ ৪৮টি দল অংশ নিয়েছে। ১২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে তারা। ফিফার নিয়ম অনুযায়ী, এর মধ্যে গ্রুপ পর্ব থেকে ১৬টি দল বাদ পড়বে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ- ২৪টি দল শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করবে। পাশাপাশি সব গ্রুপের তৃতীয় সেরা হওয়া আটটি দলও শেষ বত্রিশে জায়গা নিশ্চিত হবে।

শেষ বত্রিশে মুখোমুখি যারা

জার্মানি-পারাগুয়ে, ফ্রান্স-সুইডেন, দক্ষিণ আফ্রিকা-কানাডা, নেদারল্যান্ডস-মরক্কো, যুক্তরাষ্ট্র-বসনিয়া, ব্রাজিল-জাপান, আইভরিকোস্ট-নরওয়ে, আর্জেন্টিনা-কেপ ভার্দে, অস্ট্রেলিয়া-মিসর, স্পেন-‘জে’ গ্রুপে রানার্সআপ, বেলজিয়াম-‘এ’/‘আই’/‘জে’ গ্রুপের তৃতীয় সেরা দল, মেক্সিকো-‘সি’/‘ই’ গ্রুপের তৃতীয় সেরা দল, সুইজারল্যান্ড-‘জি’/‘জে’ গ্রুপের তৃতীয় সেরা দল, ‘কে’ ও ‘এল’ গ্রুপের রানার্সআপ, ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন-‘আই’/‘জে’/‘কে’ গ্রুপের তৃতীয় সেরা দল এবং ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন-‘ই’/‘আই’/‘এল’ গ্রুপের তৃতীয় সেরা দল।

উরুগুয়েকে ডোবালেন আর্জেন্টাইন কোচ বিয়েলসা

২০৩৮ বিশ্বকাপের একক আয়োজক হবে যুক্তরাষ্ট্র!

বন্ধুর জন্য দেম্বেলের ব্যতিক্রমী উদযাপন, হ্যাটট্রিকের পর আবেগঘন বার্তা

ইরানের অফসাইড দুঃখ!

তারেমির পেনাল্টি মিসে কঠিন সমীকরণে ইরান

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

শেষ ৩২-এর টিকিট পেল আরও পাঁচ দল, বিদায় উরুগুয়ে ও সৌদি আরবের

জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

গোলবন্যায় ইরাককে উড়িয়ে নকআউটের স্বপ্ন জিইয়ে রাখল সেনেগাল