হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

‘মেসিই ইতিহাসের সেরা’

স্পোর্টস ডেস্ক

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? ফুটবল বিশ্বে এই বিতর্কের যেন শেষ নেই। তবে এবার এই চিরন্তন বিতর্কে আর্জেন্টাইন জাদুকরের পক্ষ নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি।
কানসাস সিটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে, ঠিক তখনই রোনালদো নাজারিও তার মতামত ব্যক্ত করেন। এ ফুটবল লিজেন্ড বলেন, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করার এবং এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে, মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। সে প্রতিটি মৌসুমে এবং বিশ্বকাপে যেভাবে পারফর্ম করে যাচ্ছে, এরপরও তাকে নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে কী করে? আলজেরিয়ার বিপক্ষের রাতটি ছিল এক অবিস্মরণীয় এবং ঐতিহাসিক রাত, যা ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।’
এই ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে ফেলার এক অবিশ্বাস্য রেকর্ড গড়েন মেসি। ৩৯তম জন্মদিনের ঠিক এক সপ্তাহ আগে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করে এই রেকর্ড স্পর্শ করলেন। এই অনন্য অর্জনের প্রসঙ্গে ব্রাজিলিয়ান রোনালদো বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে মানুষটি এই রেকর্ড ভেঙেছে (মেসি), তাতে পৃথিবীর কোনো ফুটবল ভক্তেরই অবাক হওয়ার কথা নয়।’
ম্যাচ শেষে প্রশংসার বন্যায় ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর, তার গুণকীর্তনের খাতায় নাম লিখলেন এবার ইতালিয়ান লিজেন্ড পাওলো মালদিনি। মেসির দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করলেন ১৯৯৪ সালে ইতালিকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘আর কোনো কথার প্রয়োজন নেই, মেসিই সেরা।’
অন্যদিকে, আর্জেন্টাইন জাদুকরের এই স্মরণীয় রাতে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য সময়টা ছিল চরম হতাশার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে পর্তুগালকে জয় উপহার দিতে ব্যর্থ হয়েছেন ৪১ বছর বয়সি এই মহাতারকা। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে দলকে হতাশ করেন সিআর সেভেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন বিপরীতমুখী পারফরম্যান্স ফুটবল বিশ্বের সেই পুরোনো বিতর্ককে যেন নতুন করে উসকে দিল।

কঙ্গোতে যুদ্ধ নয় শান্তি চান ইতিহাস গড়া উইসা

রোমাঞ্চের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

‘বিশ্বের সেরা গোলদাতাকে তুলে নেওয়ার কোনো অর্থ হয় না’

হাল্যান্ড ভূমিকম্পে কাঁপল নরওয়ে

শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে রুখল দক্ষিণ আফ্রিকা

মেসির বাবা অসুস্থ, বিবৃতি দিল পরিবার

বিশ্বকাপে সুযোগ পেয়ে গ্রামবাসীকে খাওয়াচ্ছেন পিৎজা

বিশ্বকাপের উন্মাদনায় মাততে পানামাবাসী কাটালেন বিশেষ ছুটি

সরকারি খরচে হাজারো সমর্থক এখন ভ্যাঙ্কুভারে

দক্ষিণ কোরিয়ার অনুশীলনে অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত