হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ম্যাচের মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকান দেশ কেপ ভার্দে। ‘রাউন্ড অব ৩২’-এর মহারণে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্নের ম্যাচ খেলতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের আগেই এক অন্ধকার অধ্যায়ে জর্জরিত কেপ ভার্দে শিবির। ধর্ষণের গুরুতর অভিযোগে তদন্ত শুরু হয়েছে দলের ৩৬ বছর বয়সি অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে। ব্রাজিলিয়ান দৈনিক ‘ও গ্লোবো’র একটি প্রতিবেদন থেকে এই খবর সামনে এসেছে।
ঘটনাটি ঘটে গত মার্চ মাসে, নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট চলাকালীন। কেপ ভার্দে দলের দোভাষী হিসেবে দায়িত্ব পালন করা একজন ব্রাজিলিয়ান নারী মেন্দেসের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। ভুক্তভোগীর দাবি, হোটেলের একটি পার্টি শেষে মেন্দেস জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করেন এবং তাকে ধর্ষণ করেন।
প্রাথমিকভাবে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে কোনো সহায়তা না পেয়ে, গত ১০ এপ্রিল অকল্যান্ডের আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন ওই নারী। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই বিষয়টি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে জানিয়েছে এবং ফিফাও এটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
নিউজিল্যান্ডের কঠোর আইন অনুযায়ী, এই অপরাধে দোষী সাব্যস্ত হলে মেন্দেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। একদিকে আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্নের ম্যাচ খেলার রোমাঞ্চ, অন্যদিকে অধিনায়কের এই স্ক্যান্ডাল—সব মিলিয়ে এক চরম টানাপোড়েন আর অস্বস্তির মধ্যে পড়েছে কেপ ভার্দে দল।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ