হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আমরা অনেক দূর যেতে চাই, জিততে চাই বিশ্বকাপ: ওয়াহবি

স্পোর্টস রিপোর্টার

এবারের বিশ্বকাপেও মরক্কোর পথচলা শেষ হলো সেই শক্তিশালী ফ্রান্সের সামনে পড়েই। গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও, এবার তাদের থামতে হলো কোয়ার্টার ফাইনালেই। ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মরক্কো। তবে দলের এমন বিদায়েও খেলোয়াড়দের উজাড় করে দেওয়ার মানসিকতার প্রশংসা করেছেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। অবশ্য ম্যাচের একটি বিতর্কিত হ্যান্ডবল নিয়ে নিজের অসন্তোষ লুকাতে পারেননি তিনি।
ম্যাচের ৬০ মিনিটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। মরক্কোর দাবি, ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর হাতে বল লেগেছিল। মরক্কোর ফুটবলাররা হ্যান্ডবলের জোরালো আবেদন করলেও রেফারি তাতে কোনো সাড়া দেননি। আর এই সুযোগে কয়েক সেকেন্ডের ব্যবধানেই কিলিয়ান এমবাপ্পে নিজের ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের প্রথম গোলটি করে ফ্রান্সকে এগিয়ে নেন।
ম্যাচ শেষে হ্যান্ডবল প্রসঙ্গে কোচ ওয়াহবি বলেন, ‘হ্যান্ডবল হয়েছিল বলে আমাদের কিছু খেলোয়াড় খেলা থামিয়ে দিয়েছিল। আর সেখানে নিশ্চিতভাবেই হ্যান্ডবল হয়েছিল। আমি জানি না সেটির বাঁশি বাজানো উচিত ছিল কি না, আমার কোনো ধারণা নেই...। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের ব্যক্তিগত প্রচেষ্টা থেকেই গোলটি হয়।’
কোচ ও খেলোয়াড়দের দাবি সত্ত্বেও রেফারিং বিশ্লেষক হুয়ান গুজম্যান মাঠের রেফারির সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করছেন। তার মতে, রেফারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি মূল কারণ ছিল-

এক- হ্যান্ডবলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং গোলের সঙ্গে এর কোনো সরাসরি সংযোগ ছিল না।

দুই- সেই মুহূর্তে বলের নিয়ন্ত্রণ বা দখল ফ্রান্সের কাছে ছিল না।


পুরো বিশ্বকাপেই ফ্রান্সের একক আধিপত্য ছিল চোখে পড়ার মতো। মরক্কোর বিরুদ্ধে ম্যাচের কোনো পর্যায়েই মনে হয়নি ফ্রান্স হারতে পারে বা গোল খেতে পারে। ফরাসিদের এই দাপুটে ফুটবলকে অকপটে স্বীকার করেছেন মরক্কোর কোচ। ফ্রান্সের প্রশংসা করে ওয়াহবি বলেন, ‘ফ্রান্স সত্যিই একটি দুর্দান্ত দল। আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলছিলাম, যারা গত দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে। তাদের এই দলে এখন যে প্রতিভা আছে, তা আগেও ছিল না।’
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়াটা অত্যন্ত কষ্টদায়ক হলেও একে ফুটবলীয় বাস্তবতা হিসেবেই মেনে নিচ্ছেন মরক্কো কোচ। তবে এই হার তাদের বড় স্বপ্ন দেখাকে থামিয়ে দিচ্ছে না। দলের লক্ষ্য ও ভবিষ্যৎ নিয়ে ওয়াহবি জানান, ‘আমি মনে করি, জেতার জন্য সবকিছু করা গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয়, আমরা সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টাই করেছি। আমরা অনেক দূর যেতে চাই এবং বিশ্বকাপ জিততে চাই। তাই আমরা হতাশ; কারণ, আমরা হেরেছি। তবে আমাদের এটি মেনে নিতে হবে।’

সেমিফাইনালে উঠেছি- সামনের পথ আরো চ্যালেঞ্জের, আমরা প্রস্তুত

আমি হলে আজই আনচেলত্তির চুক্তিপত্র ছিঁড়ে ফেলতাম : রোমারিও

রেকর্ডের পাতায় ফ্রান্স-মরক্কো ম্যাচ

মায়ের সম্মানেই বিশ্বমঞ্চে ‘ব্রাউট’ হালান্ড

রোনালদোর দলকে ধুয়ে দিলেন সাবেক পর্তুগিজ ফুটবলার

সুইজারল্যান্ড ম্যাচে স্কালোনির ভরসা পুরোনো একাদশ

রক্ষণ বনাম আক্রমণের মহাদ্বৈরথ

বিশ্বকাপে আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে

‘ফ্রান্স ভালো দল, সামনে আরও শক্তিশালী হয়ে ফিরব’

সেমিফাইনালে উঠেই আত্মবিশ্বাসী দেশম, ‘এই দল কখনো বিশ্বাস হারায় না’