হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

টিকে থাকার লড়াইয়ে সেনেগাল-ইরাক

স্পোর্টস রিপোর্টার

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে সেনেগাল ও ইরাক। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ জিততে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা টিকে থাকবে। কেননা এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলে ২৪টি দল খেলবে নকআউট পর্বে। পাশাপাশি ১২ গ্রুপ থেকে তৃতীয় সেরা ৮টি দলও বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা পাবে। এই সমীকরণ সামনে রেখেই ‘ডু অর ডাই’ ম্যাচ মনে করে খেলবে সেনেগাল ও ইরাক।
আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল সেনেগাল। কিন্তু গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বড় দল ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের। তবে ভালো লড়াই করেছে তারা। ফ্রান্সকে তো প্রথমার্ধে গোলই করতে দেয়নি আফ্রিকানরা। আর নরওয়ের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। এই লড়াকু মনোভাবই ইরাক ম্যাচে তাদের এগিয়ে রাখবে। অন্যদিকে, গত দুই ম্যাচে নানা দুর্বলতার দিক ফুটে উঠেছে ইরাকের। যে কারণে বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে করা একটি মাত্র গোলই পেয়েছে দলটি। তবে ভুল শুধরে নতুন করে শুরু করতে চাইবে ইরাক। আগে কখনো সেনেগাল-ইরাক ম্যাচ খেলেনি। এবারের বিশ্বকাপের ম্যাচে মুখোমুখিতে দুদলের নতুন অভিজ্ঞতা হবে।

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার