হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

রোনালদোকে কেন তুলে নেওয়ার কথা ভাবেননি কোচ?

স্পোর্টস ডেস্ক

মাঠের পারফরম্যান্সে তার ছায়া খুঁজে ফেরাই যেন এখন বড় দায়। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই চরম হতাশ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থেকে বল স্পর্শ করতে পারলেন মাত্র ২৬ বার। তিনটি শট নিলেও তার একটিও খুঁজে পায়নি লক্ষ্যের ঠিকানা। রোনালদোর এমন ছন্নছাড়া দিনে বড় ধাক্কা খেয়েছে পর্তুগালও; ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।

এই ড্রয়ের চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে রোনালদোর গোলখরা। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে জালের দেখা পাচ্ছেন না তিনি। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ওপেন প্লে থেকে তার সর্বশেষ গোলটি এসেছিল সেই ২০২১ সালের জুনে। ম্যাচে কোনো প্রভাব ফেলতে না পারার পরও সিআরসেভেনকে পুরো সময় মাঠে রাখা নিয়ে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়েন কোচ মার্তিনেজ।

তবে নিজের সিদ্ধান্তে অনড় পর্তুগিজ কোচ জানান, গোল পাওয়ার জন্য বিশ্বের অন্যতম সেরা গোলদাতার ওপরই ভরসা রেখেছিলেন তিনি। ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, 'যে ম্যাচে গোল দরকার, সেখান থেকে বিশ্বের সেরা গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি নেই।'

কোচ আরো যোগ করেন, 'পেনাল্টি এরিয়ায় তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব ভূমিকা থাকে এবং যখন আমরা গোল করার কথা ভাবি, তখন ক্রিশ্চিয়ানোকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।'

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত