হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর এবার মাঠের বাইরের লড়াইয়ে নামল আলজেরিয়া। ম্যাচটিতে লিওনেল মেসির একটি বিতর্কিত ট্যাকল এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)। রয়টার্স ও দ্য অ্যাথলেটিক এক বিশ্বস্ত সূত্রের বরাতে এই খবর নিশ্চিত করেছে।

গত ১৭ জুন কানসাস সিটিতে ম্যাচের ৩০ মিনিটে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে দৃষ্টিকটুভাবে ট্যাকল করেন মেসি। এএফএফের দাবি, মেসির বুটের তলা সরাসরি মান্দির ডান পায়ের গোড়ালি ও অ্যাকিলিস টেন্ডনে আঘাত করে, যা লাল কার্ডের যোগ্য ছিল। এমনকি দেওয়া হয়নি হলুদ কার্ডও। রেফারি কেবল ফ্রি কিকের নির্দেশ দিয়ে পার পেয়ে যান।

মেসির এই ফাউল ছাড়াও আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে উইঙ্গার হাজ মুসা ও মিডফিল্ডার ইব্রাহিম মাজাকে কনুই দিয়ে আঘাত করার আরো দুটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে উত্তর আফ্রিকার দেশটি। ফিফার রেফারিং কমিশন এখন এই গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখবে।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার