হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ব্রাজিল ম্যাচে হালান্ডকে ‘বিশ্রাম’ নিতে বললেন রদ্রিগো

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আর্লিং হালান্ড এখন প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য আতঙ্কের নাম। গোলের পর গোল করে নরওয়েকে টেনে তুলেছেন নকআউট পর্বে। এবার তার সামনে অপেক্ষা করছে আরও বড় প্রতিপক্ষ, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের ছলে নরওয়ের তারকা স্ট্রাইকারকে একটি বিশেষ ‘পরামর্শ’ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ম্যাচের জয়সূচক গোলটি করেন হালান্ড। সেই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপনের একটি ছবি পোস্ট করে নরওয়ে ফুটবল দল। আর সেই পোস্টের মন্তব্যের ঘরেই মজার ছলে হালান্ডকে উদ্দেশ করে রদ্রিগো লিখেছেন, ‘তুমি অনেক পরিশ্রম করেছ... রোববার (ব্রাজিলের বিপক্ষে ম্যাচে) বিশ্রাম নাও।’

আসলে রসিকতার আড়ালেও লুকিয়ে আছে বাস্তবতা। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন হালান্ড। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালের বিপক্ষে জোড়া গোল করার পর আইভরি কোস্টের বিপক্ষেও করেন জয়সূচক গোল। চার ম্যাচে তার গোলসংখ্যা এখন পাঁচ, যা গোল্ডেন বুটের লড়াইয়েও তাকে শীর্ষ সারিতে রেখেছে। অবশ্য নরওয়ের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যাবে না রদ্রিগোকে। লিগামেন্টের চোটে গত মার্চ থেকে মাঠের বাইরে রয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। তবু দূর থেকেই সতীর্থদের সমর্থন দিয়ে যাচ্ছেন এবং প্রতিপক্ষকে খুনসুটিতে মাতিয়ে রাখছেন।

রসিকতা যতই থাকুক, ব্রাজিল ভালো করেই জানে - হালান্ডকে থামাতে না পারলে বিশ্বকাপ অভিযান কঠিন হয়ে উঠতে পারে। আর নরওয়েও বিশ্বাস করছে, তাদের গোলমেশিন আবারও জ্বলে উঠতে পারেন ফুটবলের সবচেয়ে সফল দলের বিপক্ষে।

আর্জেন্টিনা ছাড়া ফ্রান্সকে ঠেকানোর মতো কেউ নেই!

‘ব্রাজিলের বিপক্ষে খেলব ভাবতেই অবিশ্বাস্য লাগে’

যুক্তরাষ্ট্র-বসনিয়ার টিকে থাকার লড়াই

মেক্সিকোতে জয়ের আনন্দে নেমে এলো শোকের ছায়া

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ