হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন উচ্চতায় মেসি

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির নামের পাশে রেকর্ড নতুন কিছু নয়। ২০২৬ বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে বদলি নেমে করা একটি ফ্রি-কিক গোল তাকে নিয়ে গেল আরেকটি অনন্য উচ্চতায়। এই গোলের মাধ্যমে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ৮৩তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়ে নিজের চিরচেনা নিখুঁত বাঁ-পায়ের শটে বল জড়িয়ে দেন জর্ডানের জালে। গোলরক্ষক শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।

এই গোলের ফলে মেসি এখন টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার। আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক সংস্থা ও সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি।

মেসির এই গোলযাত্রা শুরু হয় ২০২২ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে। সেবার শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে গোল করে টানা ম্যাচে গোলের সংখ্যা দাঁড় করান সাতে।

বিশ্বকাপে মেসির ধারাবাহিকতা শুধু গোলেই সীমাবদ্ধ নয়। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন, যেখানে প্রায় প্রতিটি বিশ্বকাপেই নতুন কোনো না কোনো ইতিহাস লিখছেন। জর্ডানের বিপক্ষে ম্যাচেও পুরো সময় না খেলেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন একটি দুর্দান্ত ফ্রি-কিক গোলে।

আর্জেন্টিনা গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্য নিয়ে। আর মেসি নকআউট পর্বে পা রাখছেন নতুন এক বিশ্বরেকর্ডের মালিক হিসেবে। এখন প্রশ্ন একটাই—রেকর্ডের এই যাত্রা কি শেষ ৩২, শেষ ষোলো কিংবা আরও অনেক দূর নিয়ে যেতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা?

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

৮ বছর ধরে বন্ধ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রাবাস

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি