হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

রোমাঞ্চের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার

আজ বাংলাদেশ সময় রাত একটায় সিয়াটেল স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপে দুদলই জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে ৪-১ গোলে হারায় প্যারাগুয়েকে। আর তুরস্কের বিপক্ষে ২-০ গোলে জিতে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে দুদলের সামনেই। তাই জয়ের ছন্দ ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে ‍যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দুদলের রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপ অভিযানে নামার আগে যুক্তরাষ্ট্রকে ঘিরে অনেক প্রশ্ন ছিল। তবে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সব প্রশ্নের উত্তর দিয়েছে কোচ মাউরিসিও পচেত্তিনোর দল। বিশ্বকাপে আক্রমণাত্মক ফুটবল খেলছে তারা। অস্ট্রেলিয়া ম্যাচেও ৪-২-৩-২ ফরমেশনে দল সাজাতে পারেন কোচ পচেত্তিনো। ম্যাট ফ্রিজই গোলবার সামলানোর দায়িত্ব পাচ্ছেন। আর রবিনসন, রিচার্ডস, টিম রিমরা রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ফিজিক্যাল ফুটবল আর দলীয় সমন্বয় বিপদে ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে। স্বাগতিকদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে আত্মবিশ্বাসী সকারুদের। তাদের রক্ষণভাঙা মোটেও সহজ হবে না। তবে আক্রমণভাগের বিবেচনায় অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্রই।
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে মোট চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জয় দুটি। আর অস্ট্রেলিয়ার একটি। অপর ম্যাচটি ড্র হয়েছে। সর্বশেষ গত বছরের অক্টোবরে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় যুক্তরাষ্ট্র।

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আ.লীগ নেতাদের নামে

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী