হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

চাকরি হারালেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার

বিশ্বকাপের লাইভ সম্প্রচারে নজিরবিহীন ভুল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের লাইভ সম্প্রচারের সময় এক নজিরবিহীন ও অদ্ভুত ভুলের চরম মূল্য দিতে হলো তুরস্কের টেলিভিশনের অন্যতম অভিজ্ঞ ক্রীড়া ধারাভাষ্যকার মুরাত একরেম চিমেনকে। গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে ইরান এবং নিউজিল্যান্ড জাতীয় দলকে গুলিয়ে ফেলার অপরাধে তাকে বিশ্বকাপ সম্প্রচার প্যানেল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। দেশটির ক্রীড়া গণমাধ্যমে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে এই প্রবীণ সাংবাদিকের।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার সকালে, বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের একটি ম্যাচ চলাকালীন। খেলা চলাকালীন বেশ কয়েক মিনিট ধরে ধারাভাষ্যকার চিমেন ইরানের খেলোয়াড়দের নিউজিল্যান্ডের এবং নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ইরানের খেলোয়াড় হিসেবে ভুলভাবে উল্লেখ করতে থাকেন। এমনকি আক্রমণ এবং বল পজিশন বদলের মতো পরিষ্কার দৃশ্যমান মুহূর্তগুলোতেও তিনি এই ভুল ধারাভাষ্য দিতে থাকেন।

এই বিভ্রান্তি বেশ দীর্ঘ সময় ধরে চলায় তা টেলিভিশনের সামনে থাকা দর্শকদের নজরে আসে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে সম্প্রচারের ক্যামেরায় যখন ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমির ক্লোজ-আপ শট দেখানো হয়, তখন দীর্ঘক্ষণ পর চিমেন নিজের ভুলটি বুঝতে পারেন।

এই ঘটনার পর তুরস্কের অন্যতম জনপ্রিয় ক্রীড়া চ্যানেল ‘টিআরটি স্পোর্টস’ দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়। এক অফিসিয়াল বিবৃতিতে তারা চিমেনকে চলমান বিশ্বকাপের সমস্ত ধারাভাষ্য ও সম্প্রচার কাজ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

চ্যানেলটি তাদের বিবৃতিতে জানায়, ‘টিআরটি স্পোর্টসের দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা ও গুণগত মানের যে চাহিদা; এই ভুলটি তার সম্পূর্ণ পরিপন্থী। অভিজ্ঞ এক ধারাভাষ্যকারের কাছ থেকে এমন ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

লাইভ স্পোর্টস বা সরাসরি সম্প্রচারের সময় খেলোয়াড় বা দল চিনতে ভুল হওয়া খুব নতুন কিছু নয়। তবে এই ভুলের কারণে তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রবীণ পেশাদারকে যেভাবে তাৎক্ষণিক ও কঠোর শাস্তিস্বরূপ বহিষ্কার করা হয়েছে, তা ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে বেশ বিরল।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত