হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

হ্যাটট্রিকের ম্যাচে ‘লাল কার্ড’ বিতর্কে মেসি

স্পোর্টস ডেস্ক

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে তার গোলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রথমার্ধের একটি বিতর্কিত মুহূর্ত নিয়ে। অনেকের মতে, ওই ঘটনায় লাল কার্ড দেখতে পারতেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে এ ঘটনাটি নিয়ে ব্যাপক আলোড়ন তুলেছেন ফুটবল অঙ্গনের সাবেকরা।

ম্যাচের শুরুতে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থাকাকালে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দিকে ট্যাকল করেন মেসি। রিপ্লেতে দেখা যায়, বলের জন্য লড়াই করতে গিয়ে তার বুটের স্টাডস মান্দির পায়ের পেছনের অংশে লাগে। তবে ম্যাচ রেফারি শিমন মারচিনিয়াক কিংবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কেউই ঘটনাটিকে লাল কার্ডের মতো গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেননি।

এ নিয়ে ভিন্নমত রয়েছে সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের মধ্যে। সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার নেদুম ওনুওহার মতে, মেসির শাস্তি পাওয়া উচিত ছিল। তিনি ইএসপিএনকে বলেন, ‘এটা লাল কার্ড হওয়া উচিত ছিল। ঘটনাটি সবার নজর এড়িয়ে গেছে। খেলোয়াড়টি (মেন্দি) যখন মাটিতে পড়ে গিয়েছিল, তখন মেসির মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। কারণ, সে বুঝতে পেরেছিল এমন কিছু করেছে, যা তাকে বিপদে ফেলতে পারে।’

তবে ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন। তার মতে, এমন পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে খেলোয়াড়ের উদ্দেশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফক্স স্পোর্টসকে অঁরি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি বিশ্লেষণের সময় খেলোয়াড়ের উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখলে পরিষ্কার বোঝা যায়, লিওনেল মেসির পুরো মনোযোগ ছিল বলের দিকে এবং তার উদ্দেশ্য ছিল বল দখল, কাউকে আঘাত করা নয়। হ্যাঁ, ঘটনাটি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করলেও লাল কার্ডের মতো অপরাধ নয়।’

শেষ পর্যন্ত কোনো শাস্তি না পেয়েই ম্যাচ চালিয়ে যান মেসি। পরে তিন গোল করে দলকে বড় জয় উপহার দেন এবং ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন। তবে তার ওই চ্যালেঞ্জটি বিশ্বকাপের প্রথমদিকের সবচেয়ে আলোচিত রেফারিং বিতর্কগুলোর একটি হয়ে উঠেছে।

বাবা হত্যা আর ভাই নিখোঁজের ট্র্যাজেডি পেরিয়ে বিশ্বমঞ্চের নায়ক আয়মান

কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের জন্য ভিসার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন

মেসিকে গোলের সুযোগ আমরাই করে দিয়েছি: আলজেরিয়া কোচ

চাকরি হারালেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার

সবকিছুই এখন মেসির কাছে ‘বোনাস’

লিওনেল ‘রেকর্ড’ মেসি

গিনেস বুকে জায়গা করে নিলো কুরাসাও

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা

ইংল্যান্ডের সামনে ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ